পোল্যান্ডে ইরানবিষয়ক সম্মেলন নিয়ে ক্ষুব্ধ তেহরান, রাষ্ট্রদূতকে তলব

বিদেশ ডেস্ক
১৩ জানুয়ারি ২০১৯, ১৮:৪১আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ১৮:৪৭
image

পোল্যান্ডে ইরান সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের ঘোষণার প্রতিক্রিয়ায় সেদেশের রাষ্ট্রদূতকে তলব করেছে তেহরান। পাশাপাশি জানুয়ারির শেষে তেহরানে অনুষ্ঠিতব্য একটি পোলিশ চলচ্চিত্র উৎসবও স্থগিত করা হয়েছে। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনকে উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট খবরটি জানিয়েছে।

ইরান ও পোল্যান্ডের পতাকা
মধ্যপ্রাচ্য সফরে থাকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও শুক্রবার (১১ জানুয়ারি) কায়রোতে ফক্স নিউজকে সাক্ষাৎকার দেন। বলেন, ফেব্রুয়ারির ১৩-১৪ তারিখে পোল্যান্ডে ইরান ও মধ্যপ্রাচ্যবিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হবে। পম্পেও’র এ ঘোষণায় ক্ষুব্ধ হয়ে ওঠে ইরান। রবিবার (১৩ জানুয়ারি) পোলিশ চার্জ দ্য অ্যাফেয়ার্স ওজচিচ উনল্টকে তলব করে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানায় তেহরান। পোল্যান্ডের কাছে দাবি করা হয়, তারা যেন তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘বৈরি পদক্ষেপের’ পাশে না থাকে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ইরানি কর্মকর্তাকে উদ্ধৃত করে ইরনার প্রতিবেদনে বলা হয়, ওই সম্মেলন আয়োজন করা হলে পোল্যান্ডের বিরুদ্ধে ‘পাল্টা ব্যবস্থা’ নেবে তেহরান। তবে এ ব্যাপারে বিস্তারিত জানাননি তিনি।

এদিকে ইরানের সংস্কৃতি মন্ত্রণালয় থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, জানুয়ারির শেষে তেহরানে অনুষ্ঠিত হতে যাওয়া চলচ্চিত্র উৎসব স্থগিত করা হচ্ছে। পোল্যান্ড ভুল সংশোধন না করলে এবং তেহরানের প্রতি ‘যথার্থ আচরণ’ না করা হলে এ অবস্থধা চলতে থাকবে বলেও হুঁশিয়ার করা হয়েছে।

এর আগে শুক্রবার (১১ জানুয়ারি) পম্পেওর ঘোষণার পর টুইট করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ। পোল্যান্ডে অনুষ্ঠিতব্য ওই সম্মেলনকে যুক্তরাষ্ট্রে তেহরানবিরোধী ‘সার্কাস’ আখ্যা দেন তিনি। বলেন, এ সম্মেলন আয়োজন করাটা পোল্যান্ডের জন্য লজ্জাজনক। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইরান পোলিশদের জীবন বাঁচিয়েছিল বলেও স্মরণ করিয়ে দেন জারিফ। 

/এফইউ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম