ইরানের কারাগারে ব্রিটিশ নারী নাজানিনের অনশন ধর্মঘট

বিদেশ ডেস্ক
১৪ জানুয়ারি ২০১৯, ১৯:২০আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ১৯:২৫
image

গুপ্তচরবৃত্তির অভিযোগে তেহরানে কারাদণ্ড পাওয়া ইরানি বংশোদ্ভূত ব্রিটিশ নারী নাজানিন জাগহারি তিনদিনের অনশন ধর্মঘট শুরু করেছেন। কারাগারে বিশেষায়িত স্বাস্থ্য সুরক্ষা না পাওয়ার অভিযোগ তুলে এভাবে প্রতিবাদ জানাচ্ছেন তিনি। নাজানিনের স্বামী রিচার্ড র‍্যাটক্লিফকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ কথা জানিয়েছে।

মেয়েকে কোলে নিয়ে নাজানিন (ফাইল ফটো)
নাজানিন জাগহারি র‌্যাটক্লিফকে ২০১৬ সালের এপ্রিলে তেহরান বিমানবন্দরে আটক করা হয়। সে সময় নিজের মেয়ের সঙ্গে তেহরান ভ্রমণ শেষে যুক্তরাজ্যে ফিরছিলেন তিনি। পরিবারের দাবি, সঠিক উপায় অবলম্বন করে এবং শুধু ছুটি কাটানোর জন্যই ইরান গিয়েছিলেন নাজানিন। তার মেয়েকে ইরানিয়ান নানা-নানির পরিবারের সঙ্গে দেখা করাতে নিয়ে যাওয়াটাই মূল্য উদ্দেশ্য ছিল। তবে তাকে ইরানের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অবশ্য, সে অভিযোগ অস্বীকার করে আসছেন জাগহারি।  

লন্ডনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাজানিনের স্বামী র‍্যাটক্লিফ রিচার্ড অভিযোগ করেন, তার স্ত্রীকে ইরানের কারাগারে চিকিৎসা দেওয়া হচ্ছে না। যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ও নাগরিক সমাজের সংগঠনগুলোর ওপর গুপ্তচরবৃত্তি চালানোর জন্য ইরানের রিভোল্যুশনারি গার্ডের সদস্যরা নাজানিনকে চাপ দিচ্ছে। গুপ্তচরবৃত্তি করলে তিনি নিরাপদ থাকবেন বলে আশ্বাস দেওয়া হয়েছে। তবে নাজানিন সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বলে জানিয়েছেন র‍্যাটক্লিফ। তিনি জানান, কারাগারে চিকিৎসাসেবার নিশ্চয়তা চেয়ে নাজানিন তিনদিনের অনশন কর্মসূচি শুরু করেছেন।

র‍্যাটক্লিফ জানান, চিকিৎসা সংক্রান্ত দাবি-দাওয়া পূরণ না হলে অনশনের মেয়াদ বাড়ানোর কথা ভাববেন তার স্ত্রী। তিনি আরও জানান, ঘাড়ের ব্যথার জন্য নাজানিনের নিউরোলজিক্যাল সেবা প্রয়োজন। নাজানিনকে বাইরের কোনও চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া জরুরি বলে দাবি করেছেন র‍্যাটক্লিফ। 

/এফইউ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম