চীনা বিমানবন্দরে হয়রানির শিকার কানাডীয় নারী

বিদেশ ডেস্ক
১৭ জানুয়ারি ২০১৯, ১০:৪০আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ১০:৪২

চীন ও কানাডায় চলমান উত্তেজনার মধ্যেই বেইজিং বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন এক কানাডীয় নারী। কানাডীয় সংবাদমাধ্যম গ্লোব অ্যান্ড মেইলের প্রতিবেদনে বলা হয়, বিমানবন্দরে ওই নারীকে আটকে রেখে হয়রানি করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

চীনা বিমানবন্দরে হয়রানির শিকার কানাডীয় নারী গত সোমবার কানাডীয় রবার্ট লয়েড শেলেনবার্গকে ২০১৮ সালে প্রথমে ১৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল। আপিল আদালত ওই সাজাকে ‘অপরাধের তুলনায় কম শাস্তি’ বর্ণনা করে সোমবার মৃত্যুদণ্ডের রায় দেন। কয়েক সপ্তাহ আগে চীনের টেলিকম জায়ান্টা ‘হুয়াওয়ে’র সিএফও মেংকে গ্রেফতার করলে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতির সূত্রপাত হয়। রবার্টের বিরুদ্ধে রায় উভয় দেশের কূটনৈতিক সম্পর্ককে আরো অবনতির দিকে ঠেলে দেয়।

সম্প্রতি তি অ্যানা ওয়াং নামের এক নারীকে বিমান থেকে টেনে বের করে আনে ছয় পুলিশ। আলাদা করে ফেলা হয় তার স্বামীর কাছ থেকে। মেয়েসহ দুই ঘণ্টা ধরে আটকে রাখা হয় তাকে। সিউল থেকে টরোন্টো যাচ্ছিলেন তারা। বেইজিংয়ে ছিলো ট্রানজিট।

ওয়াং বলেন, ‘আমি খুবই বিস্মিত ও আতঙ্কিত। কোনও কারণ ছাড়া শুধুমাত্র হয়রানি করার উদ্দেশ্যে আমাকে আটক করা হয়েছিলো।

তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, এই ঘটনার সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনের কোনও সম্পর্ক নেই।

গ্লোব অ্যান্ড মেইল জানায়, সেসময় ওয়াংকে তার কম্পিউটার ও মোবাইলও ব্যবহার করতে দেওয়া হয়নি। চীনা কর্মকর্তারা বলেন, কানাডায় ফিরে যাওয়ার অনুমতি ছিলো না ওয়াংয়ের।

২০০২ সালে  ওয়াংয়ের বাবা সরকারপন্থী অধিকার কর্মী ওয়ার বিংজাংয়েকে ভিয়েতনাম থেকে গ্রেফতার করেছিলো চীনা গোয়েন্দারা। গত সপ্তাহে ভিসা থাকার পরও ওয়াংকেও প্রবেশ করতে দেওয়া হয়নি ওয়াংকে।

 

/এমএইচ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম