ট্রাম্প্র-কিম বৈঠকে নিরস্ত্রীকরণের পূণাঙ্গ রূপরেখা চায় জাতিসংঘ

বিদেশ ডেস্ক
১৯ জানুয়ারি ২০১৯, ০৬:৪১আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ০৬:৪৮
image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জন উং-এর মধ্যকার দ্বিতীয় বৈঠকের দিনক্ষণ নির্ধারিত হওয়ার ঘটনাকে ইতিবাচক হিসেবে দেখছে জাতিসংঘ। হোয়াইট হাউস জানিয়েছে, ফেব্রুয়ারির শেষ নাগাদ ওই বৈঠক অনুষ্ঠিত হবে। জাতিসংঘ মহাসচিব এক বিবৃতিতে বলেছেন ‘উপযুক্ত সময়ে’ বৈঠকের ঘোষণা এসেছে। ওই বিবৃতিতে মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের  দুই  নেতাকে কোরীয় উপদ্বীপের পরমাণু নিরস্ত্রীকরণে একটি সুস্পষ্ট রূপরেখা প্রণয়নের আহ্বান জানিয়েছেন।
ট্রাম্প্র-কিম বৈঠকে নিরস্ত্রীকরণের পূণাঙ্গ রূপরেখা চায় জাতিসংঘ

ট্রাম্প ও কিমের দ্বিতীয় বৈঠকের দিন-ক্ষণ নিয়ে আলোচনা করতে ১৮ জানুয়ারি ওয়াশিংটনে পৌঁছান পিয়ংইয়ং এর শীর্ষ দূত কিম ইয়ং চোল ছেন। উত্তর কোরিয়ার পক্ষের নেতৃত্বস্থানীয় ওই আলোচক ট্রাম্পের সঙ্গে দেখা করার পর হোয়াইট হাউসের পক্ষ থেকে বৈঠকের দিনক্ষণ ঘোষণা করা হয়। কোথায় দুই নেতার মধ্যে বৈঠক হবে, আনুষ্ঠানিকভাবে তা  এখনও জানানো হয়নি। তবে সম্ভাব্য বৈঠকস্থল হিসেবে ভিয়েতনামের নাম শোনা যাচ্ছে।

বৈঠকের দিনক্ষণ ঘোষণার প্রতিক্রিয়ায় মহাসচিব গুতেরেস বলেছেন, ‘আমরা মনে করি, পরমাণু নিরস্ত্রীকরণ প্রশ্নে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার সংলাপ আবারও শুরু হওয়া ও কোরীয় উপদ্বীপের পূর্ণাঙ্গ নিরস্ত্রীকরণের সুস্পষ্ট একটি রূপরেখা প্রণয়নের এটাই উপযুক্ত সময়’

গত বছরের ১২ জুন সিঙ্গাপুরে প্রথমবারের মতো উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে মিলিত হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঐতিহাসিক বৈঠক শেষে এক সমঝোতা চুক্তিতে দীর্ঘদিনের বৈরী দু’দেশ যৌথভাবে কোরিয়া উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার অঙ্গীকার করে। তবে উত্তর কোরিয়া তাদের পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়ে কোনও সুনির্দিষ্ট রূপরেখা উল্লেখ না করায় দু’দেশের মধ্যেএখনো দর কষাকষি চলছে। 

/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম