আফ্রিকার দেশ সোমালিয়ার মিডল জুবা অঞ্চলে মার্কিন বিমান হামরায় ৫২ জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন আফ্রিকান কমান্ড এক বিবৃতিতে জানায়, রাজধানী মোগাদিসু থেকে ৩৭০ কিলোমিটর দূরে দেশটির এক সামরিক ঘাঁটিতে আল-শাবাবের হামলার জবাবে এই বিমান হামলা চালানো হয়।
হামলার পরে পাওয়া ছবি বিশ্লেষণ করে রয়টার্স জানায়, েএকটি পুড়ে যাওয়া ট্রাকের চারপাশে মরদেহ ছড়িয়ে ছিটিয়ে আছে।
অন্যান্য ছবিতে দেখা যায়, বোমা সম্বলিত গাড়ি পড়ে আছে।
কেনিয়ার হোটেলে আল-শাবাবের হামলায় মার্কিনিসহ ২১ জন নিহত হওয়ার ঘটনার চারদিন পর যুক্তরাষ্ট্র এই হামলা চালালো।
জাতিসংঘ সমর্থিত সরকারের হয়ে দেশটিতে প্রায়ই বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। দেশটিতে অনেকদিন ধরেই তাণ্ডব চালিয়ে আসছে আল-শাবাব। দেশটিতে আগের মতো শক্তিশালী অবস্থান নেই জঙ্গি গোষ্ঠীটির।








