মেক্সিকোয় তেলের পাইপলাইন বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৭৩

বিদেশ ডেস্ক
২০ জানুয়ারি ২০১৯, ০৮:৫৮আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ২০:৫৫

মেক্সিকোতে শুক্রবার রাতে তেলের পাইপলাইন বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৭৩ জনে দাঁড়িয়েছে। এর আগে প্রাথমিভাবে ২১ জন নিহতের কথা বলা হয়েছিল। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৭৪ জন। আহতদের মধ্যে সাতজনের বয়স ১৮ বছরের নিচে। শনিবার এক সংবাদ সম্মেলনে হতাহতের এ হালনাগাদ তথ্য জানান হিদালগো রাজ্যের গভর্নর ওমর ফায়াদ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

মেক্সিকোয় তেলের পাইপলাইন বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৭৩ এর আগে নিহতের সংখ্যা ২১ জানিয়ে এই সংখ্যা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন ওমর ফায়াদ। তিনি জানান, স্থানীয় কিছু লোকজন ‘লিক’ হওয়া জ্বালানি তেলের পাইপলাইন থেকে তেল চুরি করতে গেলে সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে।

মেক্সিকান টেলিভিশনের ফুটেজে দেখা যায়, রাতের অন্ধকার আকাশ ছেয়েছে আগুনের লাল আভায়।

মেক্সিকোর রাষ্ট্রীয় তেল কোম্পানি পেম্পেক্স এক বিবৃতিতে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে অবৈধভাবে তেল চুরিকে দায়ী করেছে। পাইপলাইনটি সুরক্ষায় কয়েক হাজার মেরিন সেনাকে মোতায়েন করা হয়েছে। সাময়িকভাবে তেল সরবরাহ বন্ধ রয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপিকে স্থানীয়রা জানিয়েছেন, এই দুঃখজনক ঘটনার মূল কারণ স্থানীয়দের জ্বালানি সংকট। মার্টিন ট্রেজো নামের এক ব্যক্তি বলেন, অনেক মানুষ এসেছিলেন তেল নিতে। কারণ অনেকের ঘরে জ্বালানি নেই।

ধারণা করা হচ্ছে তেলের পাইপলাইন থেকে শহরের মানুষজন তেল চুরি করার সময় এই বিস্ফোরণ ঘটে। হিদালগোর ত্লাহুয়েলিলপান এলাকায় এই তেল চুরির ঘটনা নিয়মিতই ঘটে। মেক্সিকোয় তেলের পাইপলাইন বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৭৩

সরকারের দাবি, গত বছর তেল চুরির কারণে রাষ্ট্রের ক্ষতি হয়েছে ৩০০ কোটি ডলার। ডিসেম্বরে দায়িত্ব নেওয়ার পর বাম ঘরানার প্রেসিডেন্ট ম্যানুয়েল লোপেজ ওব্রাডর তেল চুরির বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করেছেন।

এর আগে ২০১৩ সালে মেক্সিকো সিটি সদর দফতরে পাইপলাইন বিস্ফোরণে অন্তত ৩৭ জন এবং ২০১২ সালে গ্যাস উত্তোলন কেন্দ্রে অগ্নিকাণ্ডে ২৬ জন নিহত হয়েছিলেন।

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম