পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রস্তাব নাকচ তালেবানের

বিদেশ ডেস্ক
২০ জানুয়ারি ২০১৯, ১৩:৫৩আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ১৩:৫৫

পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রস্তাব নাকচ করে দিয়েছে আফগান তালেবান। ইতোপূর্বে পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোতে বলা হয়েছিল, এ ধরনের আলোচনা পুনরায় শুরুর জন্য তালেবান প্রস্তুত রয়েছে। এতে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জালমাই খলিলজাদ-এর সঙ্গে ইসলামাবাদে এ আলোচনা অনুষ্ঠিত হবে। তবে সংবাদমাধ্যমের এমন প্রতিবেদনের সত্যতা নাকচ করে দিয়ে দলটি। একইসঙ্গে আফগান সরকারের সঙ্গে সরাসরি কোনও আলোচনায় বসতে নিজেদের অস্বীকৃতির কথাও জানিয়ে দিয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রস্তাব নাকচ তালেবানের আফগান সরকারকে যুক্তরাষ্ট্রের পুতুল মনে করে তালেবান। তারা মনে করে, যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া আফগান সরকারের পক্ষে কোনও সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব নয়।

পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠকে মিলিত হন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জালমাই খলিলজাদ।

তালেবানের শীর্ষস্থানীয় নেতারা জানিয়েছেন, পাকিস্তানের আঞ্চলিক পর্যায়ের নেতারা তাদের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ব্যাপারে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। এই আলোচনায় আফগান সরকারকেও যুক্ত করার কথা বলা হয়েছে। তবে এমন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তালেবান।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম