গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ১, আহত ২

বিদেশ ডেস্ক
২৩ জানুয়ারি ২০১৯, ০১:৩৪আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ০১:৩৬

এক সেনা সদস্যের হেলমেটে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার জেরে ফিলিস্তিনের পূর্বাঞ্চলীয় গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গাজার হামাস নিয়ন্ত্রিত প্রশাসনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার ইসরায়েলের বিমান হামলায় মাহমুদ আল নাবাহিন (২৪) নামে এক ফিলিস্তিনি নিহত ও অপর দুইজন আহত হয়েছে। আহতদের একজনের অবস্থা গুরুতর। ইসরায়েলের সেনাবাহিনীর দাবি অবরুদ্ধ গাজা উপত্যকায় বিক্ষোভরত ফিলিস্তিনিদের মধ্য থেকে সেনা সদস্যকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে। গত বছরের মার্চ থেকে ইসরায়েলের সীমান্ত বেড়ার কাছে বিক্ষোভ করছে ফিলিস্তিনিরা
১৯৪৮ সালের ১৫ মে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময়ে দখলকৃত ভূমিতে ফেরার অধিকার চেয়ে গত বছরের মার্চে বার্ষিক বিক্ষোভ শুরু করে ফিলিস্তিনিরা। প্রতি সপ্তাহে ধারাবাহিকভাবে বিক্ষোভে এখন পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে ১৭০জন মুক্তিকামী ফিলিস্তিনি নিহত হয়েছে। বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির কারণে সাপ্তাহিক বিক্ষোভ অব্যাহত রেখেছে ফিলিস্তিনিরা।

গত নভেম্বরে দুই দিনের রক্তক্ষয়ী সংঘর্ষে ১৪ ফিলিস্তিনি ও দুই ইসরায়েলি সেনা সদস্য নিহত হওয়ার পর মিসরের মধ্যস্তায় ইসরায়েল ও হামাসের মধ্যে এক অস্ত্র বিরতি স্বাক্ষরিত হয়। সেই অস্ত্র বিরতির কারণে কয়েক সপ্তাহ ধরে গাজায় প্রানহানির সংখ্যা অপেক্ষাকৃত কমেছে।

মঙ্গলবার সকালে ইসরায়েলের সেনাবাহিনীর তরফে জানানো হয় গাজার উত্তরাঞ্চল থেকে ইসরায়েলের সেনা সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়ার জবাবে হামাসের একটি পর্যবেক্ষণ পোস্ট লক্ষ্য করে হামলা চালায় তারা। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরায়েলের এক সেনাসদস্য হেলেমেটে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার কিছুক্ষণের মধ্যেই ইসরায়েল মঙ্গলবারের বিমান হামলা চালায়।

১১ বছর ধরে ইসরায়েলের অবরোধের কারণে প্রতিদিনই কঠিন হয়ে উঠছে গাজার ২০ লাখ মানুষের জীবন। অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হওয়ার পাশাপাশি মৌলিক মানবিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে সেখানকার বাসিন্দারা।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম