ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতাকে প্রেসিডেন্টের ‘স্বীকৃতি’ ট্রাম্পের

বিদেশ ডেস্ক
২৪ জানুয়ারি ২০১৯, ০৮:৫৯আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ০৯:২৬

ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা জুয়ান গুইদোকে দেশটির প্রেসিডেন্ট হিসেবে ‘স্বীকৃতি’ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদেরও একইভাবে তাকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এর আগে ব্যাপক বিক্ষোভের মুখে যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে নিজেকে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দাবি করেন ৩৫ বছরের জুয়ান গুইদো। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতাকে প্রেসিডেন্টের ‘স্বীকৃতি’ ট্রাম্পের জুয়ান গুইদো প্রেসিডেন্ট হিসেবে নিজের নাম ঘোষণার কয়েক মিনিটের মাথায় তাকে ‘স্বীকৃতি’ দেয় যুক্তরাষ্ট্র। অন্য দেশগুলোকেও একই পথ অনুসরণের পরামর্শ দিয়েছে ওয়াশিংটন।

উদ্ভূত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশটিতে অবস্থানরত মার্কিন কূটনীতিকদের ভেনেজুয়েলা ছাড়ার নির্দেশ দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জুয়ান গুইদো’কে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেওয়ার কয়েক ঘণ্টার মাথায় তিনি এই ঘোষণা দেন।

নিকোলাস মাদুরো বলেন, সাংবিধানিক প্রেসিডেন্ট হিসেবে আমি সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি।

এদিকে এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট জুয়ান গুইদো’কে আমি দেশটির প্রেসিডেন্ট হিসাবে স্বীকৃতি দিচ্ছি।

২০১৯ সালের জানুয়ারিতে ভেনেজুয়েলার সাধারণ নির্বাচনে জয়ী হয়ে দ্বিতীয় মেয়াদে দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন নিকোলাস মাদুরো। তবে দেশটির বিরোধী দলসহ আন্তর্জাতিক সম্প্রদায় এ নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে নতুন করে নির্বাচনের দাবি জানিয়ে আসছে। বিরোধীদের এমন দাবির সঙ্গে যুক্ত হয় অর্থনৈতিক মন্দা। অর্থনৈতিক সংকটে জনগণের পুঞ্জিভূত ক্ষোভ শেষ পর্যন্ত পরিণত হয় সরকারবিরোধী বিক্ষোভে। আর ব্যাপক এই বিক্ষোভের জেরেই নিজেকে প্রেসিডেন্ট দাবি করেন বিরোধী দলীয় নেতা জুয়ান গুইদো।

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম