বিরোধী নেতাকে প্রেসিডেন্টের ‘স্বীকৃতি’ ট্রাম্পের

মাদুরোকে সমর্থন তুরস্ক, মেক্সিকো ও বলিভিয়ার

বিদেশ ডেস্ক
২৪ জানুয়ারি ২০১৯, ১৪:৩৯আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ২২:৫৩

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে নিকোলাস মাদুরো’র প্রতি সমর্থন জানিয়েছে তুরস্ক, মেক্সিকো ও বলিভিয়া। বিরোধী দলীয় নেতা জুয়ান গুইদোকে বুধবার দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের ‘স্বীকৃতি’র প্রেক্ষিতে এ ঘটনায় মাদুরো’র প্রতি সংহতি প্রকাশ করেছে এই তিন দেশ।

মাদুরোকে সমর্থন তুরস্ক, মেক্সিকো ও বলিভিয়ার নিকোলাস মাদুরো’র সঙ্গে এক ফোনালাপে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেন, ‘ভাই মাদুরো, আত্মবিশ্বাস রাখুন, তুরস্ক আপনার সঙ্গে আছে।’

ইংরেজিতে #WeAreMADURO হ্যাশট্যাগ দিয়ে টুইটারে পোস্ট দিয়েছেন তুর্কি প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন।

টুইটারে দেওয়া এক পোস্টে মাদুরোর প্রতি সমর্থন জানিয়েছেন বলিভিয়ার প্রেসিডেন্ট জুয়ান ইভো মোরালেস। এতে তিনি বলেন, ভেনেজুয়েলার জনগণ এবং নিকোলাস মাদুরো’র প্রতি আমরা সংহতি প্রকাশ করছি।

ভেনেজুয়েল ‘সাম্রাজ্যবাদী আক্রমণ’ মোকাবেলা করছে উল্লেখ করে ইভো মোরালেস বলেন, দক্ষিণ আমেরিকার জনগণ আর যুক্তরাষ্ট্রের আঙ্গিনায় পরিণত হবে না।

মেক্সিকো’র প্রেসিডেন্টের মুখপাত্র জেসাস রামিরেজ কিউভাস জানিয়েছেন, মাদুরো’র প্রতি তার দেশের স্বীকৃতি অব্যাহত থাকবে।

এর আগে ব্যাপক বিক্ষোভের মুখে যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে নিজেকে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দাবি করেন ৩৫ বছরের জুয়ান গুইদো। জুয়ান গুইদো প্রেসিডেন্ট হিসেবে নিজের নাম ঘোষণার কয়েক মিনিটের মাথায় তাকে ‘স্বীকৃতি’ দেয় যুক্তরাষ্ট্র। অন্য দেশগুলোকেও একই পথ অনুসরণের পরামর্শ দিয়েছে ওয়াশিংটন।

উদ্ভূত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশটিতে অবস্থানরত মার্কিন কূটনীতিকদের ভেনেজুয়েলা ছাড়ার নির্দেশ দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জুয়ান গুইদো’কে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেওয়ার কয়েক ঘণ্টার মাথায় তিনি এই ঘোষণা দেন।

নিকোলাস মাদুরো বলেন, সাংবিধানিক প্রেসিডেন্ট হিসেবে আমি সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি।
২০১৯ সালের জানুয়ারিতে ভেনেজুয়েলার সাধারণ নির্বাচনে জয়ী হয়ে দ্বিতীয় মেয়াদে দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন নিকোলাস মাদুরো। তবে দেশটির বিরোধী দলসহ আন্তর্জাতিক সম্প্রদায় এ নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে নতুন করে নির্বাচনের দাবি জানিয়ে আসছে। বিরোধীদের এমন দাবির সঙ্গে যুক্ত হয় অর্থনৈতিক মন্দা। অর্থনৈতিক সংকটে জনগণের পুঞ্জিভূত ক্ষোভ শেষ পর্যন্ত পরিণত হয় সরকারবিরোধী বিক্ষোভে। আর ব্যাপক এই বিক্ষোভের জেরেই নিজেকে প্রেসিডেন্ট দাবি করেন বিরোধী দলীয় নেতা জুয়ান গুইদো। সূত্র: আনাদোলু এজেন্সি, রয়টার্স।

/এমপি/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের