ব্রাজিলে বাঁধ ধসে ৯ জনের মৃত্যু, নিখোঁজ শতাধিক

বিদেশ ডেস্ক
২৬ জানুয়ারি ২০১৯, ১৫:১৯আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ১৫:২১

ব্রাজিলে একটি আকরিক লোহার খনির কাছে বাঁধ ধসে অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও প্রায় ২০০ মানুষ। হতাহতদের অধিকাংশই ওই খনির কর্মী। স্থানীয় সময় শুক্রবার দুপুরে দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় মিনাইস গেরাইস রাজ্যের ব্রুমাদিনো এলাকায় এ বাঁধ ধসের ঘটনা ঘটে। কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

ব্রাজিলে বাঁধ ধসে ৯ জনের মৃত্যু, নিখোঁজ শতাধিক যে খনির কাছে এই বাঁধ ধসের ঘটনা ঘটলো সেটি পরিচালনা করে দেশটির বৃহত্তম খনি কোম্পানি ভেল। তবে ঠিক কী কারণে এটি ধসে পড়েছে নিশ্চিতভাবে তা জানা যায়নি।

বাঁধ ধসে পড়ায় সংলগ্ন এলাকাগুলোতেও পানি ছড়িয়ে পড়ে। ফলে অনেক যানবাহন কাদাপানিতে চাপা পড়ে। ক্ষতিগ্রস্ত হয় বহু ঘরবাড়ি। আটকে পড়েন অনেকে। পরে হেলিকপ্টারের সাহায্যে তাদের উদ্ধারের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে জোরালো তৎপরতা চালিয়ে যাচ্ছে জরুরি বিভাগের সদস্যরা।

শুক্রবার বাঁধ সংলগ্ন ক্যাফেটেরিয়ায় দুপুরের খাবার খাচ্ছিলেন শ্রমিকরা। এ সময় হঠাৎ করেই বাঁধটি ধসে পড়ে। এতে কাদাপানিতে চাপা পড়ে ওই ক্যাফেটেরিয়া।

ব্রুমাদিনোর মেয়র আভিমার দে মেলো জানান, তাদের হাতে এ সংক্রান্ত পর্যাপ্ত তথ্য উপাত্ত নেই। কারণ সবকিছু ঘটেছে বেশ ত্বরিত গতিতে। এই মুহূর্তে তাই নিখোঁজদের জীবিত উদ্ধারের ওপরই বেশি জোর দেওয়া হচ্ছে। ইতোমধ্যেই দমকল বিভাগের শতাধিক কর্মী উদ্ধার তৎপরতায় যুক্ত হয়েছে। এ সংখ্যা আরও বাড়বে।

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম