ইরাকি ভূখণ্ড ব্যবহার করে ইরানে মার্কিন আগ্রাসন নয়: বাগদাদ

বিদেশ ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৫৯আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১১:০৯

ইরাকি ভূখণ্ড ব্যবহার করে ইরানে মার্কিন আগ্রাসন পরিচালনা না করতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে বাগদাদ। ইরাকের প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি বলেছেন, অন্য কোনও দেশে আগ্রাসী তৎপরতা চালানোর কাজে ইরাকের ভূমি ব্যবহার করতে দেওয়া হবে না। মঙ্গলবার বাগদাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। ইরাকি ভূখণ্ড ব্যবহার করে ইরানে মার্কিন আগ্রাসন নয়: বাগদাদ

আদিল আব্দুল মাহদি বলেন, ইরাকে আমেরিকার স্থায়ী কোনও সামিরক ঘাঁটি নেই। তবে আন্তর্জাতিক সামরিক জোটের আওতায় ইরাকি সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিতে কিছু মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

ইরাকি প্রধানমন্ত্রী বলেন, কোনও অবস্থাতেই ইরাককে আরেক দেশের বিরুদ্ধে ব্যবহারের জন্য অন্য কোনও দেশকে অনুমতি দেওয়া হবে না। বাগদাদ কখনোই দুটি দেশের মধ্যে সংঘাতের অংশীদার হবে না।

এর আগে গত সোমবার ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের বিরোধিতা করে বলেছিলেন, প্রতিবেশী কোনও দেশে হামলার কাজে ইরাকি ভূমি ব্যবহারের ব্যাপারে সংবিধানে সুস্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে।

গত রবিবার মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক সিবিএস’কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প ইরাকে একটি স্থায়ী সেনা ঘাঁটি স্থাপনের আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, ইরানের তৎপরতার ওপর নজর রাখতে এমন একটি ঘাঁটি স্থাপন জরুরি। সূত্র: পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম