ডিসেম্বরে ন্যাটোর প্রতিষ্ঠাবার্ষিকীর সম্মেলন, অংশ নেবেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩৪আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩৬

পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২০১৯ সালের ডিসেম্বর মাসে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে এক সম্মেলন আয়োজন করা হয়েছে। ন্যাটোভুক্ত ২৯ দেশের নেতা এই সম্মেলনে মিলিত হবেন। এই সম্মেলনে যোগ দিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে।

ডিসেম্বরে ন্যাটোর প্রতিষ্ঠাবার্ষিকীর সম্মেলন, অংশ নেবেন ট্রাম্প
বুধবার ন্যাটোর মহাসচিব জেন স্টলেনবার্গ এক টুইটে বলেন, ট্রান্স আটলান্টিক সামরিক সহযোগিতার ৭০ বছর পূর্তি উপলক্ষে ন্যাটোর প্রথম সদর দপ্তর হিসেবে ব্রিটিশ রাজধানীই হবে বৈঠকের আদর্শ স্থান।
স্টলেনবার্গ আরও বলেন, জোটভুক্ত দেশের রাষ্ট্র ও সরকার প্রধানগণ লন্ডনের এ বৈঠকে ভবিষ্যৎ এবং আমরা বর্তমানে যে নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলা করছি তা তুলে ধরার সুযোগ পাবেন।
এদিকে গত বছরের ব্রাসেলসে অনুষ্ঠিত বৈঠকে যে অতিনাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছিল ন্যাটো প্রধানগণ আশা করছেন এবারে তা হবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিরক্ষা খাতে যথেষ্ট ব্যয় না করায় মিত্রদেশ বিশেষ করে জার্মানীকে তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন।
বিশ্লেষকরা বলেছেন, ন্যাটোর প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন এমন এক স্পর্শকাতর সময়ে হচ্ছে যখন সংস্থাটি নিয়ে ট্রাম্পের অঙ্গীকার ও আন্তরিকতা নিয়ে উদ্বেগ দীর্ঘায়িত হচ্ছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে জানিয়েছেন, ন্যাটোর ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী যুক্তরাজ্যে আয়োজন করায় তিনি খুব আনন্দিত।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম