ইসরায়েলকে সিরিয়ায় হামলা বন্ধের আহ্বান রাশিয়ার

বিদেশ ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৪৪আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৪৬

সিরিয়ার অভ্যন্তরে ইসরায়েলের ধারাবাহিক বিমান হামলার কঠোর সমালোচনা করেছে রাশিয়া। শুক্রবার রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভারশিনিন বলেছেন, তেল আবিবকে অবশ্যই এ ধরনের ‘স্বেচ্ছাচারী’ বিমান হামলা বন্ধ করতে হবে।

ইসরায়েলকে সিরিয়ায় হামলা বন্ধের আহ্বান রাশিয়ার সিরিয়ায় জানুয়ারি মাসে বেশ কয়েকবার বিমান হামলা চালায় ইসরায়েল। এসব হামলার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, সাম্প্রতিক ইসরায়েলি হামলার প্রেক্ষিতে আমরা একটি সার্বভৌম দেশের ওপর এ ধরনের ‘স্বেচ্ছাচারী’ হামলা বন্ধ করার আহ্বান জানাচ্ছি।

রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের যে কোনও হামলা পরিস্থিতিকে আরও নাজুক করে তুলবে। সিরিয়ায় সন্ত্রাসবিরোধী যুদ্ধে সহযোগিতা করা ছাড়া অন্য কোনও হামলা চালানো যাবে না।

ইসরায়েল সিরিয়ায় হামলা চালিয়ে মাঝেমধ্যে দাবি করে, তারা ‘ইরানি অবস্থানে’ হামলা চালিয়েছে।

সিরিয়ায় গত আট বছর ধরে চলা গৃহযুদ্ধে দেশটির শাসক বাশার আল আসাদকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে ইরান ও রাশিয়া। ইরান সিরিয়াকে নানা বিষয়ে পরামর্শ দিতে দেশটিতে সামরিক উপদেষ্টাদের পাঠিয়েছে। অন্যদিকে সিরিয়ার গৃহযুদ্ধে সরাসরি আসাদের পক্ষ নিয়ে রাশিয়া এ যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে। ফলে প্রায় অধিকাংশ এলাকা এখন আসাদ বাহিনীর নিয়ন্ত্রণে। সূত্র: পার্স টুডে, আনাদোলু এজেন্সি।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম