ইয়েমেন যুদ্ধে সৌদি জোটের জন্য সহায়তা বন্ধ করবেন না ট্রাম্প

বিদেশ ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:১৯আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:১৮
image

ইয়েমেন যুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের জন্য যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধ করতে কোনোভাবেই রাজি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সহায়তা বন্ধের জন্য মার্কিন কংগ্রেসে ডেমোক্র্যাট ও কতিপয় রিপাবলিকান সদস্যের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হলেও সোমবার (১১ ফেব্রুয়ারি) ট্রাম্প প্রশাসন এর বিরুদ্ধে ভেটো প্রদানের হুমকি দিয়েছে।  ট্রাম্পের ভেটো উপেক্ষা করে প্রস্তাবটিকে কংগ্রেসে পাস করাতে হলে দুই কক্ষেই দুই তৃতীয়াংশ ভোট নিশ্চিত করতে হবে ডেমোক্র্যাটদের। প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও সিনেট এখনও রিপাবলিকানদের দখলে। ব্রিটিশ বার্তা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে।

ডোনাল্ড ট্রাম্প

ইয়েমেনে মানবিক বিপর্যয় নিয়ে উদ্বেগ এবং সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে রিয়াদকে কড়া বার্তা প্রদানের উদ্যোগ নিয়েছেন মার্কিন আইনপ্রণেতারা। এর মধ্যে ডেমোক্র্যাটদের পাশাপাশি ট্রাম্পের নিজ দলের আইনপ্রণেতারাও আছেন। গত বছরের ডিসেম্বরে ‘যুদ্ধ ক্ষমতা’ নামক এ সংক্রান্ত একটি সমাধান প্রস্তাব পাস করেছিল রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেট। রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে এ প্রস্তাব নিয়ে ভোটাভুটিই করতে দেওয়া হয়নি। তবে মধ্যবর্তী নির্বাচনে জয়ের মধ্য দিয়ে প্রতিনিধি পরিষদে এখন সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ডেমোক্র্যাটরা। দুই সপ্তাহ আগে প্রস্তাবটি কংগ্রেসে নতুন করে উত্থাপন করেছেন ডেমোক্র্যাট ও রিপাবলিকান আইনপ্রণেতারা।  

ট্রাম্প প্রশাসনের দাবি, ওই প্রস্তাবটি অযথার্থ। কারণ হিসেবে বলা হয়, ইয়েমেন যুদ্ধে মার্কিন বাহিনী শুধু বিমানের জ্বালানি ও অন্য সহায়তা দিচ্ছে, তারা সরাসরি যুদ্ধ করছে না। ট্রাম্প প্রশাসন আরও মনে করে, প্রস্তাবটি অনুমোদন করা হলে তা ওই অঞ্চলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে এবং জঙ্গিবাদের বিস্তার রোধে মার্কিন সক্ষমতা ক্ষুণ্ন হবে।

জামাল খাশোগি হত্যার ঘটনায় শুক্রবারের সময়সীমার মধ্যে প্রতিবেদন জমা দিতে না পারায় হোয়াইট হাউসের বিরুদ্ধে কংগ্রেসের অনেক সদস্যই ক্ষুব্ধ। এমনকি এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজ দল রিপাবলিকানের আইনপ্রণেতারাও রয়েছেন।

ডেমোক্র্যাটরা মনে করেন, ‘যুদ্ধ ক্ষমতা’ নামক সমাধান প্রস্তাবটি পাস হলে বিদেশি সংঘাতে সামরিক শক্তি ব্যবহারের অনুমতি দেওয়া না দেওয়ার সাংবিধানিক এখতিয়ার পাবে কংগ্রেস।

/এফইউ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক