ভারতে নিযুক্ত হাই কমিশনারকে ডেকে পাঠালো পাকিস্তান

বিদেশ ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৫২আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৫৭
image

কাশ্মিরের পুলওয়ামাতে আত্মঘাতী হামলার ঘটনায় কূটনৈতিক উত্তেজনার ধারাবাহিকতায় ভারতে নিযুক্ত হাই কমিশনারকে ডেকে পাঠিয়েছে পাকিস্তান। সে দেশের পররাষ্ট্র দফতরের টুইটার পোস্ট সূত্রে সম্প্রচারমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

ভারত পাকিস্তান পতাকা
বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) পুলওয়ামাতে আরডিএক্স বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে ‘সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স’র গাড়ি বহরে আত্মঘাতী হামলা চালানো হয়। প্রাণ হারায় বাহিনীর অন্তত ৪৪ সদস্য। হামলার দায় স্বীকার করে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ। ভারতের দাবি, এ ঘটনায় পাকিস্তানের প্রত্যক্ষ মদদ রয়েছে। তবে পাকিস্তান বলছে, উপযুক্ত তথ্যপ্রমাণ ছাড়াই তাদের নামে ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে।

পুলওয়ামার ঘটনায় দুই দেশের চলমান টানাপড়েনের মধ্যেই সোমবার পাকিস্তানের পররাষ্ট্র দফতরের মুখপাত্র মোহাম্মদ ফয়সাল টুইটারে জানান, ‘ভারতে নিয়োজিত আমাদের হাই কমিশনারকে আলোচনার জন্য ডেকে পাঠিয়েছি। তিনি সকালে নয়া দিল্লি থেকে পাকিস্তানে রওনা করেছেন।’

এর আগে শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) পাকিস্তানি হাই কমিশনার সোহেল মাহমুদকে তলব করে কঠোর নিন্দা জানায় ভারত।

/এফইউ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক