সিরিয়ায় আইএসের হাতে জিম্মি ২০০ পরিবার: জাতিসংঘ

বিদেশ ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৫৩আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ২১:০৯

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী আইএসের হাতে অন্তত ২০০ পরিবার জিম্মি রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। মানবাধিকার বিষয়ক সংস্থার প্রধান মিশেল ব্ল্যাশেত বলেন, অনেক পরিবারই পালিয়ে আসার চেষ্টা করছে। তাদের জন্য নিরাপদ পথ প্রয়োজন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

সিরিয়ায় আইএসের হাতে জিম্মি ২০০ পরিবার: জাতিসংঘ

২০১৪ সালে সিরিয়া ও ইরাকের বিস্তৃত অঞ্চল থেকে সরকারি বাহিনীকে সরিয়ে দিয়ে ‘খেলাফত’ ঘোষণা করে আইএস নেতা আবু বকর আল-বাগদাদি। তবে বিগত কয়েকমাসে ব্যাপক সামরিকস ক্ষয়ক্ষতির মুখে পড়েছে সংগঠনটি। ইরাক ও সিরিয়ায় নিয়ন্ত্রিত বিস্তৃত অঞ্চলটির নিয়ন্ত্রণ হারিয়েছে তারা। তবে ছোট ছোট কিছু এলাকায় এখনও নিয়ন্ত্রণ ধরে রেখেছে তারা।

মিশেল ব্যাচেলেত বলেন, আইএসের দখলিকৃত এলাকায় ২০০ পরিবার আটকা পড়ে আছে। তারা সবাই আতঙ্কে আছেন যে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলা কিংবা এসডিএফের স্থল হামলায় প্রাণ হারাতে পারেন তারা।

আইএসের সর্বশেষ শক্তিশালী ঘাঁটি বাঘুজ অভিযান শুরু করেছে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী এসডিএফ। ওই স্থানে প্রায় ২ হাজার বেসামরিক রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। মিশেলের মুখপাত্র রুপার্ট কোলভিল বলেন,‘আমরা বুঝতে পারছি যে আইএস তাদের পালাতে দিচ্ছে না। ফলে সেটা অবশ্যই যুদ্ধাপরাধ বলে বিবেচিত হবে।’ আর এসডিএফকেও যুদ্ধ আইন মেনে চলার আহ্বান জানান তিনি।

এছাড়া আইএসের দখলকৃত এলাকা থেকে পালিয়ে যাওয় ২০ হাজার বেসামরিকের ভবিষ্যত নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন মিশেল। তাদের সবাইকে আশ্রয়কেন্দ্রে রাখা রয়েছে। কোলভিল বলেন, বেসামরিকদের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। তাদের সঙ্গে মানবিক আচরণ করতে হবে, ক্যাম্প থেকে বের হতে দিতে হবে।

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম