পুরোপুরি সেনা প্রত্যাহার হবে না সিরিয়া থেকে: হোয়াইট হাউস

বিদেশ ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:১৬আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৩০

সিরিয়া থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করার ঘোষণা দিলেও ২০০ জন সেনা সেখানে অবস্থান করবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। মুখপাত্র এক বিবৃতিতে জানান, কিছু সময়ের জন্য ২০০ সদস্যের একটি শান্তিরক্ষী বাহিনী সিরিয়ায় অবস্থান করবে।

পুরোপুরি সেনা প্রত্যাহার হবে না সিরিয়া থেকে: হোয়াইট হাউস

২০১৮ সালের ১৯ ডিসেম্বর ট্রাম্প ঘোষণা দেন সিরিয়া থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের। ২০১৬ সালে আইএসের কাছ থেকে মানবিজ দখল করে যুক্তরাষ্ট্র সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ)। এই জোটে রয়েছে মার্কিন সমর্থিত কুর্দিশ ওয়াইপিজি। তুরস্ক ওয়াইপিজিকে নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) শাখা সংগঠন মনে করে। পিকেকে কয়েক দশক ধরে স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাচ্ছে।

ট্রাম্পের এই ঘোষণার পর যুক্তরাষ্ট্রে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। তার সহযোগী সিনেটর লিন্ডসে গ্রাহামও এর সমালোচনা করেন। তবে সাম্প্রতিক সিদ্ধান্তে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন ‘সিরিয়ায় আন্তর্জাতিক নোদের জন্য সেফজোন তৈরি করাই আইএস দমনসহ শান্তি বজায় রাখার ক্ষেত্রে সবচেয়ে উত্তম সিদ্ধান্ত।

তবে ওই ২০০ সেনা কোথায় অবস্তঅন করবে তা নিয়ে এখনও স্পষ্ট করে কিছু জানায়নি হোয়াইট হাউস। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়, ২০০ সেনা  ইরাক-জর্ডান সীমান্তের আট-তানফ এলাকা ও সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে অবস্থান করবে।

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম