ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক
২৩ এপ্রিল ২০২৪, ২০:২০আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ২১:১৩

ইসরায়েলের গুরুত্বপূর্ণ বন্দর শহর আকরেতে হামলার দাবি করেছে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। মঙ্গলবার (২৩ এপ্রিল) শহরটির উত্তরে ইসরায়েলি সামরিক ঘাঁটির ওপর ড্রোন হামলা চালিয়েছে গোষ্ঠীটি। তাদের দাবি, গাজা যুদ্ধের পর থেকে ইসরায়েলি ভূখণ্ডে তাদের করা সবচেয়ে সফল হামলা এটি। ব্রিটিশ  বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

তবে ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, ইসরায়েলি স্থাপনায় হিজবুল্লাহ হামলা করেছে এমন কোনও তথ্য তারা পায়নি। তবে মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে ইসরায়েলের উত্তর উপকূলে দুটি ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছিল তারা।

হিজবুল্লাহ বলেছে, ইসরায়েলি হামলায় তাদের এক যোদ্ধা নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। তবে হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।

হামলা চালানো স্থানের একটি স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে গোষ্ঠীটি। ছবিটিতে উত্তরাঞ্চলীয় আকরে ও নাহারিয়ার মধ্যবর্তী একটি স্থান ফ্ল্যাশ দিয়ে চিহ্নিত করা হয়েছে, যেটির চারপাশে একটি লাল বৃত্ত ছিল।

এর আগে, মঙ্গলবার ইসরায়েলি বিমান হামলায় দক্ষিণ লেবাননে দুই হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা করার তথ্য জানিয়েছিল ইসরায়েলি সেনাবাহিনী। পরে হুসেইন আজকউল নামে এক যোদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হিজবুল্লাহ। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি গোষ্ঠীটি।

৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় প্রায় ২৭০ জন হিজবুল্লাহ যোদ্ধা এবং আরও প্রায় ৫০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এদিকে, হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলাতেও প্রায় এক ডজন ইসরায়েলি সেনা এবং বেশ কয়েকজন বেসামরিক নিহত হন। এসময় গোলাগুলির জেরে বাস্তুচ্যুত হন উভয় পক্ষের কয়েক হাজার মানুষ।

/এএকে/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম