তালেবান সহ-প্রতিষ্ঠাতার সঙ্গে বৈঠকে শীর্ষ মার্কিন ‍দূত

বিদেশ ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৪৭আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ২০:১২

আফগানিস্তান শান্তি আলোচনা প্রক্রিয়ার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র নিযুক্ত শীর্ষ দূত প্রথমবারের মতো তালেবানের এক সহ-প্রতিষ্ঠাতার সঙ্গে দেখা করেছেন। সোমবার কাতারে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

তালেবান সহ-প্রতিষ্ঠাতার সঙ্গে বৈঠকে শীর্ষ মার্কিন ‍দূত

নাইন-ইলেভেনের হামলার পর ২০০১ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের নির্দেশে আফগানিস্তানে মার্কিন বাহিনীর অভিযান শুরু হয়। আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ শেষ হয় ২০১৪ সালে। তবে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীসহ ন্যাটোভুক্ত দেশগুলোর সেনাবাহিনী এখনও আফগান সেনা সদস্যদের সহায়তা দিয়ে যাচ্ছে। তবে একই সঙ্গে চলছে শান্তি আলোচনা। আফগান তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে, আলোচনায় সব শর্তের বিষয়ে একমত না হওয়া পর্যন্ত কোনও অস্ত্রবিরতি কার্যকর করা হবে না।

বিশেষ প্রতিনিধি জালমায় খালিলজাদ বলেন, তালেবান নেতা মোল্লাহ আব্দুল ঘানি বারাদারের সঙ্গে ওয়ার্কিং লাঞ্চ করেছেন তিনি।  সম্প্রতি পাকিস্তান থেকে মুক্তি পেয়েছেন তিনি। ধারণা করা হচ্ছে, আলোচনায় তার উপস্থিতি কার্যকর শান্তি প্রক্রিয়ার দিকে এগিয়ে নিয়ে যাবে।

জালমায়ের দাবি, জানুয়ারির আলোচনা অতীতের যেকোনও বৈঠকের চেয়ে ফলপ্রসূ হয়েছে। তবে আরও অনেক কাজ বাকি আছে। তিনি বলেন, শান্তিচুক্তির খসড়ায় সবাই একমত হয়েছেন। যুক্তরাষ্ট্র সেনা সরিয়ে নিবে এবং তালেবান জিহাদি গ্রুপগুলোকে কাজ করতে দেবে না।

তালেবানের পক্ষ থেকেও জানানো হয়, আলোচনায় অগ্রগতি হয়েছে। তবে এক মুখপাত্র বলেন, এখনও অনেক বিষয় অমীমাংসিত থেকে গেছে এবং এগুলো নিয়ে কাজ করার আছে।

/এমএইচ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম