রাশিয়ার পরমাণু হামলার টার্গেটে মার্কিন সামরিক স্থাপনা

বিদেশ ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৪আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪৯

রাশিয়া কোথায় পরমাণু হামলা চালাতে পারে তার একটি তালিকা প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম। আর সেই তালিকায় রয়েছে মার্কিন সামরিক স্থাপনাও। বলা হচ্ছে রাশিয়া এমন একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে যার মাধ্যমে যুক্তরাষ্ট্রে পাঁচ মিনিটেরও কম সময়ে আঘাত আনা সক্ষম হবে।

রাশিয়ার পরমাণু হামলার টার্গেটে মার্কিন সামরিক স্থাপনা

এই তালিকায় পেন্টাগন ও মারিল্যান্ডের ক্যাম্প ডেভিডে প্রেসিডেন্ট আবাসও রয়েছে। রবিবার সন্ধ্যায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, যুক্তরাষ্ট্র যদি ‘কিউবান মিসাইল’ এর মত পরিস্থিতি তৈরি করতে চায় তবে রাশিয়ার সেনাবাহিনী প্রস্তুত।

রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পরমাণু চুক্তি নিয়ে উত্তেজনা চলমান অবস্থাতেই পুতিন জানালেন , তারা মার্কিন জলসীমার কাছে সাবমেরিনে হাইপারসনিক পরমাণু ক্ষেপণাস্ত্র সংযুক্তিতে বাধ্য হবেন।

যুক্তরাষ্ট্র জানিয়েছে ইউরোপে এমন ক্ষেপণাস্ত্র মোতায়েনে কোনও পরিকল্পনা নেই তাদের। পুতিনের হুঁশিয়ারিকেও ভিত্তিহীন বলে উড়য়ে দিয়েছে তারা।  এছাড়া ১৯৮৭ সালে করা ইন্টারমিডিয়েট নিউক্লিয়ার ফোর্স ‍চুক্তি থেকে বেরিয়ে যাওয়া নিয়েও মন্তব্য করেনি তারা।

পুতিন বলেন, নতুন করে অস্ত্র প্রতিযোগিতা করতে চায় না রাশিয়া।  বিশ্লেষকরা বলছেন, এটি যুক্তরাষ্ট্রকে আলোচনায় বসিয়ে দুই পরাশক্তির মাঝে ভারসাম্য তৈরির প্রয়াস হতে পারে।

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম