রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের বাস্তব পদক্ষেপ চায় যুক্তরাষ্ট্র

ব্রজেশ উপাধ্যায়, যুক্তরাষ্ট্র
২৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:৪৮আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৪৪

স্বেচ্ছায়, নিরাপদে এবং সম্মানজনক উপায়ে সব রোহিঙ্গার দেশে ফেরার অধিকারকে সম্মান দেখাতে মিয়ানমার সরকারকে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কংগ্রেসে দেশটির সাহায্য সংস্থা ইউএসএআইডির কর্মসূচি ও নীতি তত্ত্বাবধান কমিটির শুনানিতে এই আহ্বান জানানো হয়। বুধবার এই শুনানিতে ইউএসএআইডি'র প্রশাসক মার্ক গ্রিন রোহিঙ্গা সংকটকে ভেনেজুয়েলা সংকটের সঙ্গে তুলনা করেন। গত বছর ঢাকার সরকারি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের কথা স্মরণ করে গ্রিন জানান, রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশকে আমেরিকার সম্মানের বার্তা পৌঁছে দিয়েছেন তিনি। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের বাস্তব পদক্ষেপ চায় যুক্তরাষ্ট্র

২০১৭ সালের ২৫ আগস্ট কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার পর রাখাইনে পূর্ব-পরিকল্পিত ও কাঠামোবদ্ধ সহিংসতা জোরালো করে মিয়ানমারের সেনাবাহিনী। হত্যা-ধর্ষণসহ বিভিন্ন ধারার সহিংসতা ও নিপীড়ন থেকে বাঁচতে নতুন করে বাংলাদেশে পালিয়ে আসে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রায় সাড়ে ৭ লাখ মানুষ। পালিয়ে আসা রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে আন্তর্জাতিক চাপের মুখে গত বছরের জানুয়ারিতে বাংলাদেশ-মিয়ানমার প্রত্যাবাসন চুক্তি সম্পন্ন হয়। গত ৬ জুন নেপিদোতে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমার ও জাতিসংঘের সংস্থাগুলোর মধ্যেও সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। তবে নানা জটিলতায় এখন পর্যন্ত প্রত্যাবাসন চুক্তির আওতায় একজন রোহিঙ্গাকেও ফিরিয়ে নেয়নি মিয়ানমার।

মার্কিন কংগ্রেসেরে শুনানিতে বুধবার ইউএসএআইডির প্রশাসক মার্ক গ্রিন বলেন, বিশ্বের প্রায় সব প্রান্তেই আমরা মানবিক সংকট প্রত্যক্ষ করছি। রোহিঙ্গাদের ঘটনা আরও বেশি বেদনাদায়ক এই কারণে যে এর পুরোটাই মানুষের সৃষ্ট, একই পরিস্থিতি ভেনেজুয়েলারও।

গত বছরের ঢাকা সফরের উল্লেখ করে কংগ্রেসের তত্ত্বাবধান কমিটিকে গ্রিন বলেন, শুধু খাবার বা স্বাস্থ্যসেবা নয় রোহিঙ্গা শরণার্থীদের উন্নয়নে সহায়তা দেওয়া মানবিক সংস্থাগুলোকে প্রয়োজনীয় সমর্থন দিতে তাদের (বাংলাদেশের প্রতিনিধিদের) উৎসাহিত করেছি। যাতে তারা শিক্ষা, আবহাওয়া উপযোগী আশ্রয় এবং জীবিকার সুযোগ তৈরি করতে সাহায্য করতে পারে।  মার্কিন কংগ্রেসকে তিনি জানান, বাংলাদেশ এই মুহূর্তে মিয়ানমারের দশ লাখ শরণার্থীকে আশ্রয় দিচ্ছে। বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরটিও বাংলাদেশে অবস্থিত বলে জানান তিনি।

গ্রিন জানান, বাংলাদেশের সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে দেশটিতে থাকা শরণার্থীদের জরুরি খাবার ও পুষ্টি সহায়তা অব্যাহত রেখেছে ইইএসএইআইডি। তিনি বলেন, উল্লেখযোগ্য মাত্রায় জনসংখ্যা বেড়ে গিয়ে স্থানীয়দের ওপর যেন অতিরিক্ত বোঝা তৈরি না হয় তা নিশ্চিত করতেও কাজ করছি আমরা।

মিয়ানমার ও বাংলাদেশে মানবিক সহায়তা দেওয়া শীর্ষ দেশগুলোর অন্যতম যুক্তরাষ্ট্র। ২০১৭ সালের আগস্টে রাখাইনে সহিংসতা শুরুর পর থেকেই দেশটি প্রায় ৪৪ কোটি ৯০ লাখ মার্কিন ডলার সহায়তা দিয়েছে। এরমধ্যে বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত কর্মসূচিতেই ব্যয় হয়েছে ৪০ কোটি ৬০ লাখ মার্কিন ডলারেরও বেশি। চলতি মাসে রোহিঙ্গা শরণার্থীদের জন্য বাংলাদেশকে ছয় কোটি মার্কিন ডলার মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

কংগ্রেসের শুনানিতে মার্ক গ্রিন বলেন, শিবিরে জন্ম নিয়ে বেড়ে ওঠা শিশুদের বাইরের পৃথিবীর সঙ্গে সংযোগ ঘটাতে আমরা পর্যাপ্ত কিছুই করতে পারছিনা। যদি কোনও দিন বাধা সরে গিয়ে দুয়ার খুলে যায় তাহলে তারা তাদের সমাজের সৃষ্টিশীল সদস্যে পরিণত হবে।

গ্রিন জানান, মার্কিন কংগ্রেস উদারভাবে এসব শিবিরের শিশুদের শিক্ষায় অর্থ বরাদ্দ দিয়েছে। তবে তা কেবলই শুরু মাত্র। ‘আমাদের এখনও বহু পথ পাড়ি দিতে হবে,’ বলেন তিনি।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম