ইরানের পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগপত্র প্রত্যাখ্যান রুহানি’র

বিদেশ ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১০:১৭আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১১:০৪

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ পদত্যাগপত্র প্রত্যাখ্যান করেছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। বুধবার  ইরানি সংবাদমাধ্যমে জারিফ’কে লেখা রুহানি’র একটি চিঠি প্রকাশিত হয়। চিঠিতে ইরানের প্রেসিডেন্ট লিখেছেন, ‘আমার বিশ্বাস, আপনার পদত্যাগ গ্রহণ করা হবে দেশের স্বার্থবিরোধী পদক্ষেপ। সুতরাং আমি এটি প্রত্যাখ্যান করছি।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগপত্র প্রত্যাখ্যান রুহানি’র এর আগে গত সোমবার রাতে নিজের ইনস্টাগ্রাম পেজে দেওয়া এক পোস্টে নিজের পদত্যাগের খবর জানান তিনি। ওই পোস্টে তিনি লিখেছেন, হযরত ফাতিমা জাহরা সালামুল্লাহি আলাইহার পবিত্র জন্মবার্ষিকী এবং নারী দিবস উপলক্ষে দেশবাসীকে অভিনন্দন জানাচ্ছি। সেইসঙ্গে গত ৬৭ মাস ধরে দায়িত্ব পালনের সময় সরকার ও জনগণের কাছ থেকে যে সহযোগিতা পেয়েছি সেজন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব চালিয়ে যেতে না পারা এবং এতদিন দায়িত্ব পালনের সময় যেসব ভুলত্রুটি হয়েছে সেজন্য আমি সবার কাছে বিনীত ক্ষমা প্রার্থনা করছি।

ইনস্টাগ্রাম পেজে দেওয়া ওই পোস্টে অবশ্য পদত্যাগের কোনও কারণ উল্লেখ করেননি মোহাম্মদ জাওয়াদ জারিফ।

২০১৩ সালের জুন মাসে অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী হওয়ার পর প্রেসিডেন্ট হাসান রুহানি জাতিসংঘে নিযুক্ত ইরানের সাবেক স্থায়ী প্রতিনিধি মোহাম্মাদ জাওয়াদ জারিফকে পররাষ্ট্রমন্ত্রী পদে নিয়োগ দেন। ২০১৭ সালে পুনর্নির্বাচিত হওয়ার পর জারিফকে তার পদে বহাল রাখেন প্রেসিডেন্ট রুহানি। ২০১৫ সালে পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মোহাম্মদ জাওয়াদ জারিফ। সূত্র: আল জাজিরা, পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম