অন্ধকারে ভেনেজুয়েলাবাসী, অর্ধেকের বেশি অঞ্চলে নেই বিদ্যুৎ

বিদেশ ডেস্ক
০৮ মার্চ ২০১৯, ১০:৩৩আপডেট : ০৮ মার্চ ২০১৯, ১০:৫১

লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার অর্ধেকেরেই বেশি জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। দেশটির ২৩টির মধ্যে ১৮টি রাজ্যেই অন্ধকারে কাটাতে হচ্ছে বাসিন্দাদের। কর্তৃপক্ষের অভিযোগ, সরকারবিরোধীরা এই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে।

অন্ধকারে ভেনেজুয়েলাবাসী, অর্ধেকের বেশি অঞ্চলে নেই বিদ্যুৎ

নির্বাচনি কারচুপির অভিযোগ আর অর্থনৈতিক সংকট ভেনেজুয়েলার জনগণকে তাড়িত করেছে সরকারবিরোধী বিক্ষোভে। বিক্ষোভের সুযোগে গত ২৩ জানুয়ারি নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদো। এরপরই তাকে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্রসহ ৫০টিরও বেশি দেশ।গত সপ্তাহে মার্কিন ত্রাণ ভেনেজুয়েলায় প্রবেশ নিয়ে কলম্বিয়া সীমান্তে মাদুরো সরকারের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায় গুইদো সমর্থকরা। ত্রাণ প্রবেশ সমন্বয় করতে এ সময় কলম্বিয়া সফরে যান গুইদো। গ্রেফতারের ঝুঁকি নিয়ে সোমবার সস্ত্রীক দেশে ফিরেও আসেন।

এর তিনদিন পরই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়লো ভেনেজুয়েলাবাসী। রাজধানী কারাকাসের বাসিন্দারা এদিন ঘর ছেড়ে বের হয়ে আসতে বাধ্য হন। বিদ্যুৎ নেই একটি আন্তর্জাতিক বিমানবন্দরেও। অন্যান্য রাজ্যেরও লাখ লাখ ভেনেজুয়েলাবাসী এই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বলে জানা যায়।

স্থানীয় সংবাদমাধ্যম এল পিতাজোর প্রতিবেদন থেকে জানা যায়, বলিভার রাজ্যে সাইমন বলিভার পানিবিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় এই পরিস্থিতির তৈরি হয়েছে। সরকারের দাবি, বিরোধীদল ওই কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে। মাদুরো প্রশাসনের সেকেন্ড ইন কমান্ড দিওসদাড়ো ক্যাবেলো বলেন, ওই কেন্দ্রে কারিগরি ত্রুটি ঘটানো হয়েছে। এটা সরকারের ওপর হামলা নয়, বরং এটা জনগণের ওপর হামলা।

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এই সংকটের জন্য মার্কিন সাম্রাজ্যবাদ নীতিকে দোষারোপ করেছেন। এক টুইটে তিনি বলেন, কেউ এবং কোনকিছুই বলিভার ও চ্যাভেজের জনগণকে হারাতে পারবে না।

ভেনেজুয়েলার রাষ্ট্রীয় বিদুৎ উপাদনকারী প্রতিষ্ঠান কর্পোলেক দাবি করে, এই বিদ্যুৎহীন পরিস্থিতি মূলত সরকারের বিরুদ্ধে বিদ্যুুৎ যুদ্ধের অংশ। তারা এটি ঠিক করার চেষ্টা করছেন।

/এমএইচ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম