পাকিস্তানে পুরোপুরি আকাশসীমা খুলে দেওয়া হয়েছে

বিদেশ ডেস্ক
০৮ মার্চ ২০১৯, ১৪:৩৬আপডেট : ০৮ মার্চ ২০১৯, ১৪:৫৬

বেশ কয়েকদিন ভারতের সঙ্গে সামরিক উত্তেজনার পর অবশেষে বিমান চলাচলের জন্য পুরোপুরি আকাশসীমা খুলে দিয়েছে পাকিস্তান। শুক্রবার দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ একথা জানিয়েছে।

পাকিস্তানে পুরোপুরি আকাশসীমা খুলে দেওয়া হয়েছে

ভারতের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতিতে ২৬ ফেব্রুয়ারি পাকিস্তান থেকে সব ধরনের ফ্লাইটের চলাচল স্থগিতের ঘোষণা দেয় সিএএ। এতে বিপাকে পড়ে ভারত-পাকিস্তানের আকাশসীমা ব্যবহারকারী অন্যান্য দেশের বিমানগুলোও। ইউরোপ, মধ্যপ্রাচ্য ও চীনসহ বিভিন্ন দেশ থেকে যাত্রা করা ফ্লাইটগুলোকে স্বাভাবিক যাত্রাপথ বদলাতে হয়।

এরপর গত সপ্তাহ থেকেই ধীরে ধীরে বিমান চলাচল স্বাভাবিক হতে থাকলেও শুক্রবার স্থানীয় সময় পুরোপুরি খুলে দেওয়া হয় আকাশসীমা।  

আকাশপথে ভ্রমণ স্বাভাবিক অবস্থায় না থাকায় ভোগান্তিতে পড়েছিলেন হাজার হাজার মানুষ।  আকাশসীমা খুলে দেওয়ার ঘোষণা দিলেও শুক্রবার থেকেই দেশটির আকাশসীমা উন্মুক্ত হতে শুরু করে। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরের বিমানবন্দরে ফ্লাইট অবতরণ ও উড্ডয়ন করে। রবিবার লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম আংশিকভাবে চালুর অনুমতি দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

শুক্রবার দুপুর ১টা থেকে পুরোপুরি চালু হয়েছে বিমান চলাচল।

/এমএইচ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের