৭১ হাজার ৮০০ কোটি ডলারের বরাদ্দ চায় পেন্টাগন

বিদেশ ডেস্ক
১৩ মার্চ ২০১৯, ১৫:৪২আপডেট : ১৩ মার্চ ২০১৯, ১৫:৪৫

২০২০ অর্থবছরের বাজেটে সরকারের কাছে ৭১ হাজার ৮০০ কোটি ডলারের (৭১৮ বিলিয়ন ডলার) তহবিল বরাদ্দ চেয়েছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। সোমবার সরকারের পক্ষ থেকে প্রতিরক্ষা বাজেটের সাধারণ পয়েন্টগুলো তুলে ধরার একদিনের মাথায় মঙ্গলবার নিজের প্রত্যাশিত বাজেট তুলে ধরে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

৭১ হাজার ৮০০ কোটি ডলারের বরাদ্দ চায় পেন্টাগন মোট বাজেটের মধ্যে ক্ষেপণাস্ত্র সক্ষমতা বৃদ্ধিতে চাওয়া হয়েছে ১৩ দশমিক ৬ বিলিয়ন ডলার। জরুরি তহবিলের জন্য ৯ বিলিয়ন ডলার বরাদ্দ চাওয়া হয়েছে।

মহাকাশ বাহিনীর জন্য ১৪ বিলিয়ন ডলার চেয়েছে পেন্টাগন। এর মধ্যে ৭২ মিলিয়ন ডলার ব্যয় হবে নতুন এই সামরিক শাখার সদর দফতর তৈরিতে। ওয়াশিংটনের দাবি, চীন ও রাশিয়ার হুমকি এবং ক্রমাগত প্রতিযোগিতার মধ্যে মহাকাশে যুক্তরাষ্ট্রের আধিপত্য নিশ্চিত করতে এ বাহিনী গড়া জরুরি।

২০১৮ সালের শেষদিকে মহাকাশ বাহিনী প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। এটি হবে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর ষষ্ঠ শাখা। এর মধ্য দিয়ে ৭২ বছর পর প্রথমবারের মার্কিন বাহিনীতে নতুন একটি শাখা যুক্ত হবে।

গত আগস্টে পেন্টাগনে দেওয়া এক বক্তব্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেন, মহাকাশ একসময় শান্তিপূর্ণ ও প্রতিযোগিতামুক্ত ছিল। কিন্তু এটিতে এখন বেশি মানুষ যুক্ত হচ্ছে এবং প্রতিযোগিতা দেখা দিয়েছে। পূর্বের প্রশাসনগুলো সব কাজই করেছে কিন্তু মহাকাশে নিরাপত্তা হুমকির বিষয়টিকে গুরুত্ব দেয়নি। আমাদের প্রতিযোগিতা মহাকাশকে এরইমধ্যে যুদ্ধের ময়দানে পরিণত করেছে এবং যুক্তরাষ্ট্র সে চ্যালেঞ্জ থেকে সরে আসবে না।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম