ব্রাজিলে স্কুলে বন্দুকধারীর হামলা, শিশুসহ নিহত ১০

বিদেশ ডেস্ক
১৪ মার্চ ২০১৯, ১০:৪১আপডেট : ১৪ মার্চ ২০১৯, ১০:৪৭

ব্রাজিলের সাও পাওলোতে একটি স্কুলে দুই মুখোশধারীর হামলায় শিশুসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন। হুডি ও মুখোশপড়া ওই দুই ব্যক্তির বন্দুক, ছুরি ও তীর দিয়ে হামলা চালায়। ৮ জনকে হত্যা করার পর তারা আত্মহত্যা করে।  কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, বুধবার সকালে সাও পাওলো রাজ্যের রাউল ব্রাসিল এলিমেন্টারি স্কুলে  এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজ্যের সামরিক পুলিশ বিভাগ জানিয়েছে, সুজানোতে একটি শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে একব্যক্তি এলোপাতাড়ি গুলি করলে বেশ কয়েকজন নিহত হয়েছেন।

সাও পাওলো রাজ্যের গভর্নর জাওয়া দোরিয়া এক টুইট বার্তায় জানিয়েছেন, ‘আমি বন্দুক হামলার খবর জানতে পেরেছি। শিক্ষার্থীদের নৃশংসভাবে হত্যা করেছে ওই বন্দুকধারীরা।’ স্কুলটি বন্ধ হয়েছে বলে জানা নতিনি।

ব্রাজিল বিশ্বের সবচেয়ে সহিংসতাপূর্ণ একটি দেশ হলেও সেখানে স্কুলে বন্দুক হামলার ঘটনা একেবারে বিরল। দেশটিতে এর আগে স্কুলে সবচেয়ে বড় হামলাটি হয়েছিল ২০১১ সালে। রিওডি জেনেরিওতে সাবেক এক শিক্ষার্থীর হামলায় তখন ১২টি শিশু মারা গিয়েছিল।

/এমএইচ/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান