দেশের অন্ধকারতম দিনগুলোর একটি আজ: নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী

বিদেশ ডেস্ক
১৫ মার্চ ২০১৯, ০৯:৫৩আপডেট : ১৫ মার্চ ২০১৯, ১০:২০
image

ক্রাইস্টচার্চের দুইটি এলাকার মসজিদে শুক্রবার (১৫ মার্চ) বন্দুকধারীর হামলার পর একে ‘নিউ জিল্যান্ডের অন্ধকারতম দিনগুলোর একটি’ বলে আখ্যা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। নিউ জিল্যান্ডে এ ধরনের হামলাকে ‘নজিরবিহীন সহিংস কর্মকাণ্ড’ বলেও উল্লেখ করেছেন তিনি।

জাসিন্ডা আরডার্ন

স্থানীয় সময় শুক্রবার (১৫ মার্চ) নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুইটি মসজিদে বন্দুকধারীর হামলা হয়। শহরের হাগলি পার্কমুখী সড়ক ডিনস এভিনিউতে আল নুর মসজিদ এবং লিনউডের আরেকটি মসজিদের কাছ থেকে গুলির শব্দ শোনা গেছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে পুলিশের বরাত দিয়ে ঘটনাটিকে ‘মারাত্মক’ বলা হয়েছে। হামলার পর পুলিশের তরফ থেকে বেশ কয়েক জন হতাহত হওয়ার কথা জানালেও এখন পর্যন্ত সংখ্যা নিশ্চিত করা হয়নি। এরইমধ্যে এক সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করেছে পুলিশ। আর কোনও বন্দুকধারী পালিয়ে আছে কিনা তা নিশ্চিত হতে অভিযান চলছে। হামলার পর জাতির উদ্দেশে দেওয়া বক্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। তিনি বলেন, 'এ মুহূর্তে প্রাণহানির সংখ্যা আমি নিশ্চিত করতে পারব না। তবে এটা স্পষ্ট করে বলতে পারি যে এ দিনটি নিউজিল্যান্ডের অন্ধকারতম দিনগুলোর একটি।'

জাসিন্ডা আরও বলেন, নিউ জিল্যান্ডে ‘দুষ্কৃতকারীদের কোনও জায়গা নেই’। তার দাবি, অভিবাসী, শরণার্থীসহ হামলার শিকার হওয়া সবাই নিউ জিল্যান্ডের অংশ, কিন্তু দুষ্কৃতকারীরা নয়। নিউ জিল্যান্ডের সমাজে এ ধরনের সহিংস হামলার কোনও জায়গা নেই বলেও হুঁশিয়ার করেন তিনি।

জাসিন্ডা জানান, ক্রাইস্টচার্চে হামলার শিকার হওয়া মানুষদের কাছে তার মন পড়ে আছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, কথা বলার সময় কোনওরকমে কান্না আটকে রাখছিলেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী। 

/এফইউ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে যে রেকর্ড গড়লেন বাংলাদেশি পেসাররা
বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া
সাড়ে ৭ লাখ অ্যাকাউন্ট ব্লক করলো ফেসবুক-ইনস্টাগ্রাম, কারণ কী 
সর্বশেষ খবর
ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করতে ব্যর্থ যুক্তরাষ্ট্র: ধর্মীয় নেতা
ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করতে ব্যর্থ যুক্তরাষ্ট্র: ধর্মীয় নেতা
বিছানায় কাত হয়ে ঘণ্টার পর ঘণ্টা ফোন, ঘাড়ে টাইটানিয়াম স্ক্রু বসাতে হলো অভিনেত্রীর
বিছানায় কাত হয়ে ঘণ্টার পর ঘণ্টা ফোন, ঘাড়ে টাইটানিয়াম স্ক্রু বসাতে হলো অভিনেত্রীর
সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে
সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে
ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রিজভী
ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রিজভী
সর্বাধিক পঠিত
‘শ্রেষ্ঠ অধ্যায়ের সমাপ্তি’, নতুন জীবন শুরু করতে চান ছাত্রদলের রাকিব 
‘শ্রেষ্ঠ অধ্যায়ের সমাপ্তি’, নতুন জীবন শুরু করতে চান ছাত্রদলের রাকিব 
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
একসঙ্গে এক থানার দুই কর্মকর্তাসহ ৫ পুলিশ সদস্য বরখাস্ত
একসঙ্গে এক থানার দুই কর্মকর্তাসহ ৫ পুলিশ সদস্য বরখাস্ত
উষ্মা প্রকাশ করে আরেক ওসিকে তলব করলেন আদালত
উষ্মা প্রকাশ করে আরেক ওসিকে তলব করলেন আদালত
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক