নিউ জিল্যান্ডের পর এবার লন্ডনে মুসল্লির ওপর হামলা

বিদেশ ডেস্ক
১৬ মার্চ ২০১৯, ১৩:২৪আপডেট : ১৬ মার্চ ২০১৯, ১৩:২৮

নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুই মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলার কয়েক ঘণ্টার মধ্যেই লন্ডনে এক মুসল্লির ওপর হামলার ঘটনা ঘটেছে। পূর্ব লন্ডনের একটি মসজিদে জুমার নামাজ শেষে বাসায় ফেরার পথে হাতুড়ি নিয়ে তার ওপর চড়াও হয় অজ্ঞাত শ্বেতাঙ্গ সন্ত্রাসবাদীরা। তাদের আনুমানিক বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। তবে তাদের পরিচয় জানা যায়নি।

নিউ জিল্যান্ডের পর এবার লন্ডনে মুসল্লির ওপর হামলা দ্য ইন্ডিপেন্ডেন্টের খবরে বলা হয়েছে, পূর্ব লন্ডনের ওই মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় চিৎকার করে ইসলামবিরোধী আওয়াজ তোলে তিন দুর্বৃত্ত। জুমার নামাজে অংশ নেওয়া মুসল্লিদের সন্ত্রাসী বলে চিৎকার করে তারা। এক পর্যায়ে লোকজন গাড়িটি ধাওয়া করলে সন্ত্রাসীরা হাতুড়ি নিয়ে এক মুসল্লির ওপর হামলা চালায়।

লন্ডন মেট্রোপলিটন পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারীরা গাড়ি নিয়ে সেখান থেকে সরে যায়। ইতোমধ্যেই এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিকে ক্রাইস্টচার্চের দুই মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্সসহ বিভিন্ন দেশে মসজিদগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। লন্ডনের মেয়র সাদিক খান জানিয়েছেন, শুক্রবার অনেক মানুষ নামাজে যাওয়ায় মসজিদগুলোর নিরাপত্তা জোরদার এবং সশস্ত্র হামলা প্রতিরোধের প্রস্তুতি নেওয়া হয়েছে। টুইটারে দেওয়া এক পোস্টে সাদিক খান লিখেছেন, শুধু নিজেদের ধর্মবিশ্বাসের জন্য নিরীহ মানুষরা প্রাণ হারিয়েছেন।

সন্দেহজনক কিছু দেখলেই পুলিশকে জানাতে লন্ডনের মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়েছেন সাদেক খান। সূত্র: ইন্ডিপেনডেন্ট।

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম