আইডার আঘাতে সহস্রাধিক প্রাণহানির আশঙ্কা

বিদেশ ডেস্ক
১৮ মার্চ ২০১৯, ২২:৩৩আপডেট : ১৮ মার্চ ২০১৯, ২২:৩৩

মোজাম্বিকে ঘূর্ণিঝড় আইডার আঘাতে প্রাণহানির সংখ্যা এক হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ফিলিপ নুইসি। তিনি বলেন, এই ঘূর্ণিঝড়ে ভয়াবহ ক্ষতি হয়েছে। তিনি নিজে বন্যার পানিতে মরদেহ ভেসে থাকতে দেখেছেন।

আইডার আঘাতে সহস্রাধিক প্রাণহানির আশঙ্কা জিম্বাবুয়েতে তাণ্ডব চালানোর পর বৃহস্পতিবার রাতে দেশটিতে আঘাত আনে আইডা। এই ঘূর্ণিঝড়ে মোজাম্বিকের বেইরা শহরের ৯০ শতাংশই ক্ষতিগ্রস্ত হয়েছে। আফ্রিকার উত্তরাঞ্চলীয় তিন দেশ মোজাম্বিক, জিম্বাবুয়ে ও মালাউইতে ঘূর্ণিঝড়টির আঘাতে এখন পর্যন্ত ১৫০ এরও বেশি প্রাণহানির কথা জানা গিয়েছে।

মোজাম্বিকে আনুষ্ঠানিকভাবে ৮৪ জনের মৃত্যুর কথা জানানো হয়েছে। বেইরা পরিদর্শনে গিয়ে প্রেসিডেন্ট বলেন, তিনি বন্যার পানিতে মরদেহ ভেসে থাকতে দেখেছেন।

আন্তর্জাতিক ত্রাণ সংস্থা রেডক্রস জানিয়েছে পরিস্থিতি খুবই ভয়বাহ, ৯০ শতাংশ এলাকা ধ্বংস হয়ে গেছে, রাস্তা ধ্বংস হয়ে গেছে। ভয়াবহতার মাত্রা মারাত্মক।

ক্ষয়ক্ষতির পুরোপুরি হিসেব মিললে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে রেডক্রস।

গাছ থেকে আটকে পড়াদের উদ্ধার করা হচ্ছে। প্রতিবেশী দেশ জিম্বাবুয়েতে এখন পর্যন্ত ৮০ জনের মৃত্যুর কথা জানা গেছে। এর আগে মালাউইতে আইডার প্রভাবে সৃষ্ট বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ১২২ জনের মৃত্যু হয়েছে।

ইতোমধ্যে দুর্গতদের সহায়তায় দুযোর্গ ব্যবস্থাপনা তহবিল থেকে ৩ লাখ ৪০ হাজার ডলার সহায়তা প্রদান করা হয়েছে বলেছে জানিয়েছে রেড ক্রস।

/এমএইচ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম