পশ্চিমতীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে ২ ফিলিস্তিনি নিহত

বিদেশ ডেস্ক
২০ মার্চ ২০১৯, ১৬:০০আপডেট : ২০ মার্চ ২০১৯, ১৬:০০

অবরুদ্ধ পশ্চিম তীরে ধর্মীয় দিক থেকে গুরুত্বপূর্ণ একটি স্থানের কাছে সংঘর্ষ চলাকালে ইসরায়েলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

পশ্চিমতীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে ২ ফিলিস্তিনি নিহত জাতিসংঘের তথ্য অনুসারে,  ২০১৮ সালে ইসরায়েলিদের হাতে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ছিল ২৯৫ জন। ওই একই সময়ে ফিলিস্তিনিদের হাতে নিহত ইসরায়েলিদের সংখ্যা ছিল ১৪ জন। গত সপ্তাহে টেম্পল মাউন্ট এলাকায় একটি পেট্রোল বোমা ছুঁড়ে মারে এক ফিলিস্তিনি। ওই একই দিনে ইসরায়েলি সেনাবাহিনী হত্যা করে দুই ফিলিস্তিনিকে।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানায়, নাবলুস নগরীর একেবারে নিকটবর্তী ধর্মীয় দিক থেকে গুরুত্বপূর্ণ স্থান জোসেফ স্মৃতিস্তম্ভের কাছে ইসরাইলি সৈন্যের গুলিতে ২১ বছর বয়সী রাইদ ও ২০ বছর বয়সী জায়িদ নুরি নিহত হয়।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, স্থানটি পরিদর্শন করতে আসা ইহুদি ভক্তদের লক্ষ্য করে বিস্ফোরক ছুঁড়ে মারলে সেখানে সৈন্যরা হামলাকারীদের লক্ষ্য করে গুলি চালায়।

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম