জাতিসংঘের সুখী দেশের তালিকায় শীর্ষে ফিনল্যান্ড, বাংলাদেশ ১২৫তম

বিদেশ ডেস্ক
২১ মার্চ ২০১৯, ১৫:০৩আপডেট : ২১ মার্চ ২০১৯, ২০:৫৯
image

এ বছর সুখী দেশের তালিকায় আগের বছরের চেয়ে বাংলাদেশের ১০ ধাপ অবনতি হয়েছে। জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক (এসডিএসএন) প্রকাশিত ওই তালিকায় ১৫৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৫তম। গত বছর সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১১৫তম। এ বছর দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ সুখী দেশের তালিকায় নাম লিখিয়েছে ফিনল্যান্ড। সুখী দেশ হিসেবে বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে ভারত ও শ্রীলঙ্কা।

প্রতীকী ছবি

২০১৩ সাল থেকে প্রতি বছর ২০ মার্চকে ‘বিশ্ব সুখ দিবস’ হিসেবে পালন করে আসছে জাতিসংঘ। দিবসটি উপলক্ষে বিশ্বের সুখী দেশের একটি তালিকা প্রকাশ করে থাকে জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক (এসডিএসএন)। প্রতি বছরের মতো বুধবারও এমন একটি তালিকা প্রকাশ করা হয়েছে। এটি করা হয়েছে মাথাপিছু আয়, সামাজিক সহযোগিতা, গড় আয়ু, সামাজিক স্বাধীনতা, উদারতা এবং বিশ্বাস- এ মানদণ্ডগুলোর ভিত্তিতে।

এ বছরের তালিকায় বাংলাদেশের অবস্থান ১২৫তম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের আগে রয়েছে পাকিস্তান (৬৩), ভুটান (৯৫) ও নেপালের (১০০) নাম। আর সুখী দেশের তালিকায় শ্রীলঙ্কা ও ভারতের অবস্থান বাংলাদেশের পরে। দেশ দুটির অবস্থান যথাক্রমে ১৩০তম ও ১৪০তম।

তালিকায় শীর্ষ দশ সুখী দেশ হলো- ফিনল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, আইসল্যান্ড, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, সুইডেন, নিউ জিল্যান্ড, কানাডা ও অস্ট্রেলিয়া।

আর সবচেয়ে কম সুখী দেশ হিসেবে তালিকায় রয়েছে দক্ষিণ সুদান (১৫৬তম), সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক (১৫৫তম), আফগানিস্তান (১৫৪তম), তানজানিয়া (১৫৩তম) ও রুয়ান্ডা (১৫২তম)।

/এফইউ/এমওএফ/
সম্পর্কিত
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নির্বাচন
রয়টার্সের বিশ্লেষণভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাংলাদেশে প্রভাব বাড়াতে চায় চীন
বিশেষজ্ঞদের সতর্কতানির্বাচন ঘিরে বাইরের দেশ থেকে আসছে মিথ্যা তথ্যের ঢেউ
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি