গোলানকে ইসরায়েলি ভূখণ্ড হিসেবে স্বীকৃতির সময় এসেছে: ট্রাম্প

বিদেশ ডেস্ক
২২ মার্চ ২০১৯, ১১:২৫আপডেট : ২২ মার্চ ২০১৯, ১১:৩৮
image

অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েলি সার্বভৌমত্বের স্বীকৃতি দেওয়ার সময় এসেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গোলান মালভূমি প্রশ্নে কয়েক দশকের মার্কিন নীতি থেকে সরে এসে এমন কথা বললেন ট্রাম্প।

গোলান মালভূমি
১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের সময় সিরিয়ার কাছ থেকে গোলান মালভূমির দখল নেয় ইসরায়েল। ১৯৮১ সালে মালভূমিটিকে ইসরায়েল নিজেদের সঙ্গে যুক্ত করে নেয়। গোলানে নিজেদের শাসন ও আইন বলবৎ করে দেশটি।  তবে ইসরায়েলের এ পদক্ষেপকে স্বীকৃতি দেয়নি আন্তর্জাতিক বিশ্ব। তবে দীর্ঘদিনের মার্কিন নীতি থেকে সরে এসে গোলান মালভূমি প্রশ্নে ভিন্ন অবস্থান প্রকাশ করলেন ট্রাম্প।

এক টুইটার বার্তায় ট্রাম্প দাবি করেন, ‘ইসরায়েল রাষ্ট্র ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গোলান মালভূমির অত্যন্ত কৌশলগত ও নিরাপত্তা গুরুত্ব রয়েছে।’ গোলান মালভূমিতে ইসরায়েলি সার্বভৌমত্বের স্বীকৃতি দেওয়ার এখনই সময় বলেও মন্তব্য করেন তিনি।

সিরিয়া এ ব্যাপারে কোনও মন্তব্য না করলেও ট্রাম্পের টুইটকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। টুইটে তিনি লিখেছেন, ‘ইরান যখন ইসরায়েলকে ধ্বংস করার জন্য সিরিয়াকে ব্যবহার করতে চাইছে, প্রেসিডেন্ট ট্রাম্প সাহসিকতার সঙ্গে গোলান মালভূমিতে ইসরায়েলি সার্বভৌমত্বকে স্বীকৃতি দিয়েছেন।’ গবেষণা প্রতিষ্ঠান কাউন্সিল অন ফরেন রিলেশন্স এর প্রেসিডেন্ট এবং মার্কিন পররাষ্ট্র দফতরের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা রিচার্ড হাস বলেছেন তিনি ট্রাম্পের বক্তব্যের ব্যাপারে ‘দৃঢ়ভাবে অমত’ পোষণ করছেন। তার মতে, এভাবে ইসরায়েলি সার্বভৌমত্বকে স্বীকৃতি দেওয়া হলে তাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘিত হবে। ওই প্রস্তাবে, যুদ্ধের মাধ্যমে ভূখণ্ড দখলের বিষয়টি নিষিদ্ধ করা আছে।

এর আগে, ২০১৭ সালে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন ট্রাম্প। ইসরায়েলস্থ মার্কিন দূতাবাস তেল আবিব থেকে সরিয়ে জেরুজালেমে নিয়ে যাওয়ারও নির্দেশ দেন তিনি। এর বিরুদ্ধে ফিলিস্তিনসহ বিশ্বজুড়ে তুমুল নিন্দা ও প্রতিবাদ শুরু হয়। ট্রাম্পের সিদ্ধান্ত কার্যকরকে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে মোকাবিলা করতে নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব তুলেছিল আরব দেশগুলো। পরিষদের ১৪ সদস্য প্রস্তাবের পক্ষে থাকলেও যুক্তরাষ্ট্র এতে ভেটো দেয়। তবে যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করে সাধারণ পরিষদে ১২৮-৯ ভোটে প্রস্তাবটি পাস হয়।

/এফইউ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম