ইসরায়েলে রকেট হামলায় আহত ৬

বিদেশ ডেস্ক
২৫ মার্চ ২০১৯, ১৩:১০আপডেট : ২৫ মার্চ ২০১৯, ১৩:১৩

ইসরায়েলের রাজধানী তেল আবিবের কাছে সোমবার ভোরে একটি রকেট আঘাত হেনেছে। সেখানকার একটি বাড়িতে রকেটটি আঘাত হানলে অন্তত ছয়জন আহত হয় বলে দাবি করেছে ইসরায়েল। দেশটির দাবি, ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে দীর্ঘপাল্লার ওই রকেটটি নিক্ষেপ করা হয়েছিল। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

ইসরায়েলে রকেট হামলায় আহত ৬ ২০১৪ সালে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের পর এ ধরনের ঘটনা এটিই প্রথম বলে জানিয়েছে রয়টার্স। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইমানুয়েল নাশন বলেছেন, গাজা উপত্যকা থেকেই রকেটটি নিক্ষেপ করা হয়েছিল। তবে ফিলিস্তিনের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, রকেটের আঘাতে তেল আবিব সংলগ্ন মিশমেরেত এলাকার একটি বাড়িতে আগুন ধরে যায়। তবে এটি আঘাত হানার কয়েক মিনিট আগেই ওই এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জানিয়ে সাইরেন বাজায় ইসরায়েলি বাহিনী। স্থানীয় অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় আহত ছয় ব্যক্তি চিকিৎসাধীন রয়েছে।

এমন সময়ে এ হামলা চালানো হলো যখন দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে আরও ২৩ হাজার ভবন নির্মাণের ঘোষণা দিয়েছে ইসরায়েল। এদিকে রকেট হামলার খবর পেয়ে যুক্তরাষ্ট্র সফর বাতিল করে দ্রুত দেশে ফেরার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই হামলার কঠোর জবাব দেওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম