গাজায় হামাসের আস্তানা লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলা

বিদেশ ডেস্ক
২৭ মার্চ ২০১৯, ১৪:০৭আপডেট : ২৭ মার্চ ২০১৯, ১৪:১১
image

গাজা উপত্যকায় ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের সশস্ত্র সংগঠন হামাসের আস্তানা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনীর দাবি, গাজা উপত্যকা থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে রকেট হামলার জবাবে মঙ্গলবার (২৬ মার্চ) রাতে ও বুধবার (২৭ মার্চ) সকালে হামাসের আস্তানা লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। প্রগতিশীল বামপন্থী ঘরানার ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ এর প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

২৫ মার্চেও গাজায় বিমান হামলা চালিয়েছিল ইসরায়েল
সোমবার (২৫ মার্চ) থেকে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে নতুন করে উত্তেজনা চলছে। এদিন সকালে গাজা উপত্যকা থেকে তেল আবিবের কাছে রকেট হামলায় সাতজন আহত হয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার ওয়াশিংটন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরতে বাধ্য হন। এমন সময়ে এ হামলা চালানো হয় যখন দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে আরও ২৩ হাজার ভবন নির্মাণের ঘোষণা দিয়েছে ইসরায়েল।

এদিন হামাসের আস্তানা লক্ষ্য করে বিমান হামলা চালায় দেশটি। বুধবার সকালে রাফাহতে ইসরায়েলি সেনাবাহিনী নতুন করে বিমান হামলা শুরুর পর দক্ষিণাঞ্চলীয় ইসরায়েলি শহর আশকেলনে রকেট হামলার আগাম সতর্ক সংকেত বাজানো হয়। সেখানে গাজা উপত্যকা থেকে ছোড়া একটি রকেটকে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা আয়রন ডোম এর মাধ্যমে প্রতিহত করার দাবি করেছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনীর দাবি, তারা রাফাহ এলাকায় হামাসের সামরিক কম্পাউন্ডের ভেতরে কয়েকটি আস্তানায় বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, গাজা উপত্যকা থেকে সংঘটিত যেকোনও শত্রুতাপূর্ণ কর্মকাণ্ডের জন্য হামাসকে দায়ী মনে করে তারা। 

/এফইউ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম