ভেনেজুয়েলায় সরকারি দফতরে ১৫ বছরের জন্য নিষিদ্ধ গুইদো

বিদেশ ডেস্ক
২৯ মার্চ ২০১৯, ০৯:১৩আপডেট : ২৯ মার্চ ২০১৯, ০৯:১৫

ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা হুয়ান গুইদোকে সরকারি দফতর থেকে ১৫ বছরের জন্য নিষিদ্ধ করেছে দেশটির সরকার। ভেনেজুয়েলার রাষ্ট্রীয় অর্থনৈতিক নিয়ন্ত্রক সংস্থার জানায়, গুইদোর ব্যক্তিগত লেনদেনের হিসেবে অনিয়ম ধরা পড়েছে।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে একথা জানানো হয়।

ভেনেজুয়েলায় সরকারি দফতরে ১৫ বছরের জন্য নিষিদ্ধ গুইদো

নির্বাচনি কারচুপির অভিযোগ আর অর্থনৈতিক সংকট ভেনেজুয়েলার জনগণকে তাড়িত করেছে সরকারবিরোধী বিক্ষোভে। বিক্ষোভের সুযোগে গত ২৩ জানুয়ারি নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদো। এরপরই তাকে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্রসহ ৫০টিরও বেশি দেশ। এরপর দুই পক্ষের পাল্টাপাল্টি শোডাউনের মধ্যেই গত ৮ মার্চ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ভেনেজুয়েলার অর্ধেকেরও বেশি এলাকা। দেশটির ২৩টির মধ্যে ১৮টি রাজ্যেই অন্ধকারে কাটাতে হয় বাসিন্দাদের। কর্তৃপক্ষের অভিযোগ, সরকারবিরোধীরা এই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে।

বিবিসি জানায়, বর্তমান মেয়াদ শেষে নতুন করে নির্বাচনে দাঁড়ালে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

তবে এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন গুইদো। তার দাবি হিসাবরক্ষক এলভিস আমোরেসো অডিটর জেনারেল নন। তাই তিনি এই রায় দিতে পারেন না। তার বিরুদ্ধে শুধুমাত্র একজন অডিটর জেনারেলিই এই সিদ্ধান্ত নিতে পারেন।

এর আগে গত সপ্তাহে গুইদোর চিফ অব স্টাফ রবার্টো মারেরোকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ষরযন্ত্র করছিলেন তিনি।দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী নেস্টর রেভেরল বলেন, তার বাড়িতে অস্ত্র ও বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে।  গুইদোর দাবি, নিরাপত্তা বাহিনী অবৈধ ও অসাংবিধানিক কাজ করেছে। তারা মারেরোর বাড়িতে আগে থেকেই সেসব বস্তু রেখে দিয়েছিলো।

ইতোমধ্যে তাকে মুক্তির আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ বেশ কয়েকটি দেশ ও সংস্থা।

/এমএইচ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম