রাজস্থানে ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত

বিদেশ ডেস্ক
৩১ মার্চ ২০১৯, ১৪:৫৯আপডেট : ৩১ মার্চ ২০১৯, ১৮:২০

ভারতের রাজস্থানে দেশটির বিমানবাহিনীর একটি মিগ-২৭ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। রবিবার দুপুর পৌনে ১২টার দিকে রাজ্যের সিরোহি এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। তবে এতে কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

রাজস্থানে ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার শিকার হওয়া বিমানটি ‘নিয়মিত মিশনে’ রাজস্থানের যোধপুর থেকে উড্ডয়ন করেছিল। কিন্তু উড্ডয়নস্থল থেকে ১৮০ কিলোমিটার দূরের সিরোহিতে গিয়ে এটি বিধ্বস্ত হয়। তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।

এর আগে গত ফেব্রুয়ারিতে রাজস্থানের জয়সলমির এলাকায় ট্রেনিং মিশন চলাকালে ভারতীয় বিমানবাহিনীর আরেকটি মিগ-২৭ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। তবে ওই সময় পাইলট প্যারাসুটযোগে নিরাপদে অবতরণে সক্ষম হন।

সাবেক সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে এ যুদ্ধবিমানগুলো কিনেছিল ভারত। ১৯৮০-এর দশকের গোড়ার দিকে কেনা এ বিমানগুলো ১৯৯৯ সালে কারগিল যুদ্ধেও ব্যবহার করা হয়েছিল।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
প্রেমের গল্প থেকে রাজকীয় প্রাসাদ, ইতিহাসের শহর মান্ডুতে ঘুরে আসুন
দিল্লির সত্য নিকেতনে বহুতল ভবন ধস, আটকা পড়ার শঙ্কা বহু শিক্ষার্থীর
মিস ওয়ার্ল্ডের সেরা ২০ থেকে ছিটকে গেলেন ভারতের নিকিতা পোরওয়াল
সর্বশেষ খবর
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’