ভারতের লোকসভা নির্বাচন

কংগ্রেস সমর্থিত ৬৮৭ ফেসবুক অ্যাকাউন্ট-পেজ বন্ধ

বিদেশ ডেস্ক
০১ এপ্রিল ২০১৯, ২১:৪৮আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ২২:০২

আগামী ১১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ভারতের ১৭তম লোকসভা নির্বাচনকে ঘিরে ‘ভুয়া খবর’ ছড়ানো বন্ধে উদ্যোগী হয়েছে ফেসবুক। এর অংশ হিসেবে ৬৮৭টি ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এসব অ্যাকাউন্ট ও পেজগুলো দেশটির অন্যতম বৃহৎ রাজনৈতিক দল কংগ্রেসের আইটি সেলের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে ফেসবুক। তবে কংগ্রেসের পক্ষ থেকে অবশ্য বিষয়টি অস্বীকার করা হয়েছে।

কংগ্রেস সমর্থিত ৬৮৭ ফেসবুক অ্যাকাউন্ট-পেজ বন্ধ সোমবার ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, বন্ধ হয়ে যাওয়া অ্যাকাউন্ট ও পেজগুলো একটি নির্দিষ্ট নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত হতো। ফেসবুকের সাইবার সিকিউরিটি পলিসির প্রধান ন্যাথানিয়েল গ্লেইচার জানিয়েছেন, এই অ্যাকাউন্ট ও পেজগুলোর সঙ্গে কংগ্রেসের আইটি সেল জড়িত ছিল। তিনি জানান, এই কাজের সঙ্গে জড়িত ব্যক্তিরা নিজেদের পরিচয় গোপনের চেষ্টা করলেও ফেসবুকের রিভিউতে এর সঙ্গে কংগ্রেসের আইটি সেলের জড়িত থাকার বিষয়টি ধরা পড়েছে।

ন্যাথানিয়েল গ্লেইচার জানান, ওই অ্যাকাউন্ট, গ্রুপ বা পেজগুলো থেকে শেয়ার করা কনটেন্টের ভিত্তিতে এ ব্যবস্থা নেওয়া হয়নি। বরং অসত্য তথ্য ও পরিচয় দিয়ে খোলার কারণে এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

অন্যান্য ভারতীয় রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ফেসবুক অ্যাকাউন্ট-পেজের বিষয়েও সতর্ক দৃষ্টি রাখার কথা জানিয়েছে সামাজিক যোগাযোগের এই মাধ্যমটি। ন্যাথানিয়েল গ্লেইচার জানিয়েছেন, বিষয়টি নিয়ে এখনও তদন্তকাজ পরিচালনা করা হচ্ছে।

কংগ্রেসের অফিসিয়ার টুইটার পেজের এক পোস্টে বলা হয়েছে, তাদের কোনও ভেরিফায়েড অ্যাকাউন্ট বা পেজ বন্ধ করেনি ফেসবুক। দলের আইটি সেলের কোনও কর্মকর্তার অ্যাকাউন্টও ক্ষতিগ্রস্ত হয়নি। তারপরও দলের পক্ষ থেকে ফেসবুকের কাছে বন্ধ হয়ে যাওয়া পেজগুলোর তালিকা চাওয়া হয়েছে। সূত্র: এনডিটিভি, দ্য টাইমস অব ইন্ডিয়া।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম