তুরস্কের কাছে এফ ৩৫ সরবরাহ স্থগিত যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
০২ এপ্রিল ২০১৯, ১২:০২ আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ১২:০৩

তুরস্কের কাছে অত্যাধুনিক এফ ৩৫ যুদ্ধবিমান সরবরাহ স্থগিতের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা সহযোগিতার জের ধরেই ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্ত। নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

তুরস্কের কাছে এফ ৩৫ সরবরাহ স্থগিত যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সম্প্রতি তুরস্কের কাছে এফ ৩৫ সরবরাহ স্থগিতের বিষয়টি আঙ্কারাকে জানিয়ে দেওয়া হয়েছে।

এফ ৩৫ যুদ্ধবিমান সরবরাহ স্থগিত হয়ে যাওয়ায় এর প্রশিক্ষণ সংক্রান্ত যন্ত্রপাতির পরবর্তী চালান বাতিল করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

এর আগে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, রাশিয়ার তৈরি এস-৪০০ কেনা থেকে ন্যাটো মিত্র তুরস্ককে বিরত রাখতে তারা দেশটির কাছে মার্কিন মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করতে আগ্রহী। তবে দফায় দফায় যুক্তরাষ্ট্রের অনুরোধ সত্ত্বেও আঙ্কারা রুশ ক্ষেপণাস্ত্র সংগ্রহ থেকে সরে না আসায় এখন বিকল্প চিন্তা করছেন মার্কিন কর্মকর্তারা।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জোরালো বার্তা হচ্ছে, তুরস্ক একইসঙ্গে উন্নত প্রযুক্তির মার্কিন বিমান এবং রাশিয়ার এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম কিনতে পারে না।

যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত সহকারী প্রতিরক্ষামন্ত্রী কাটি হুইলবার্গার রয়টার্সকে বলেন, এস-৪০০ একটি কম্পিউটার। এফ-৩৫-ও একটি কম্পিউটার। আপনি নিশ্চয়ই আপনার কম্পিউটারকে প্রতিপক্ষের কম্পিউটারের সঙ্গে যুক্ত করবেন না। এটাই যুক্তরাষ্ট্রের অবস্থান।

/এমপি/
সম্পর্কিত
‘হরমুজ পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনায় খামেনির সমর্থন রয়েছে’
যুক্তরাষ্ট্রে সম্মানজনক অ্যাওয়ার্ড পাচ্ছেন বাংলাদেশি চিকিৎসক
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার-সংক্রান্ত চুক্তি সই
সর্বশেষ খবর
যুক্তরাজ্যে আইএলআর নিয়ে মন্ত্রিসভায় দ্বন্দ্ব: অনিশ্চয়তায় হাজারো বাংলাদেশি 
যুক্তরাজ্যে আইএলআর নিয়ে মন্ত্রিসভায় দ্বন্দ্ব: অনিশ্চয়তায় হাজারো বাংলাদেশি 
এডিসের বিস্তার রুখতে প্রতিদিনের অভ্যাসে আনুন এই পরিবর্তন
এডিসের বিস্তার রুখতে প্রতিদিনের অভ্যাসে আনুন এই পরিবর্তন
মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর: গাফিলতি ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে
মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর: গাফিলতি ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে
নিয়োগপত্র না পাওয়া প্রাথমিকের উত্তীর্ণদের দ্রুত নিয়োগের আশ্বাস
নিয়োগপত্র না পাওয়া প্রাথমিকের উত্তীর্ণদের দ্রুত নিয়োগের আশ্বাস
সর্বাধিক পঠিত
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
কী কারণে হাফেজি পড়া ছেলেকে হত্যা করলেন বাবা, জানালেন জবানবন্দিতে
কী কারণে হাফেজি পড়া ছেলেকে হত্যা করলেন বাবা, জানালেন জবানবন্দিতে