ইসরায়েলের হাতে আটক ৬ হাজার ফিলিস্তিনি শিশু: বেসরকারি সংস্থা

বিদেশ ডেস্ক
০৬ এপ্রিল ২০১৯, ১২:৩৯আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ১৬:২৯

২০১৫ সাল থেকে কমপক্ষে ৬ হাজার ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ফিলিস্তিনি প্রিজনার্স অ্যাসোসিয়েশন নামে একটি বেসরকারি সংস্থা এই তথ্য প্রকাশ করেছে। ফিলিস্তিনি শিশু দিবস উপলক্ষে শুক্রবার এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, আটককৃত শিশুদের ৯৮ শতাংশই বন্দি অবস্থায় শারিরীক ও মানসিক নিপীড়নের শিকার হয়েছে। সংস্থাটির দাবি প্রথমে গুলি করে আহত করার পর শত শত ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ইসরায়েলের হাতে আটক ৬ হাজার ফিলিস্তিনি শিশু: বেসরকারি সংস্থা

রামাল্লাহভিত্তিক কারাবন্দি বিষয়ক ফিলিস্তিনি কর্পক্ষের কমিটির তথ্য অনুযায়ী বর্মানে ইসরায়েলের কারাগারে বন্দি রয়েছে রয়েছে প্রায় ৫ হাজার সাতশো ফিলিস্তিনি। এদের মধ্যে ৪৮ নারী ও ২৫৯ জন শিশু রয়েছে।

বেসরকারি সংস্থা ফিলিস্তিনি প্রিজনার্স অ্যাসোসিয়েশনের বিবৃতি অনুযায়ী দখলকৃত পূর্ জেরুজালেমের শিশুরাই সবচেয়ে বেশি ইসরায়েলি বাহিনীর লক্ষ্যবস্তু হয়েছে। উত্তেজনা চরমে পৌঁছালে এখানকার শত শত শিশু প্রতিমাসে অন্তত একবার গ্রেফতারের ঝুঁকিতে থাকে।

বিবৃতিতে বলা হয়েছে,  রাতের বেলা চালানো অভিযানে শিশুদের আটক করে জিজ্ঞাসাবাদ ও আটককেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়। ঘণ্টার পর ঘণ্টা তাদের খাবার ও পানি বঞ্চিত করে রাখা হয়। শিশুদের জিজ্ঞাসাবাদের সময় একজন অভিভাবকের উপস্থিতির অধিকার প্রায়ই লঙ্ঘন করা হয়। এসব শিশুদের প্রায়ই হিব্রু ভাষায় লেখা বিবৃতিতে স্বাক্ষর করতে বলা হয়- যদিও ওই ভাষা তারা বোঝে না।

আটক শিশুদের মুক্তি দেওয়া হলেও প্রায়ই তারা দুঃস্বপ্ন দেখে, নিদ্রাহীনতায় ভোগে, স্কুলে অমনযোগী হয়ে যায় আর পরিবার ও সমাজের পরিবেশের যেকোনও ঘটনাতেই অল্পতেই রেগে যায়।

ফিলিস্তিনি প্রিজনার্স অ্যাসোসিয়েশনের বিবৃতিতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাছে ফিলিস্তিনি শিশুদের অধিকার রক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

/জেজে/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বৈশ্বিক জ্বালানি সরবরাহ সুরক্ষায় একসঙ্গে কাজ করবে ব্রিকস
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
ইসরায়েলি অভিযানে ধ্বংস স্কুল, শিক্ষা থেকে বঞ্চিত ফিলিস্তিনি শিশুরা
সর্বশেষ খবর
অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন বার্টম্যান, বদলি ডুয়ান ইয়ানসেন
অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন বার্টম্যান, বদলি ডুয়ান ইয়ানসেন
কোমরব্যথায় কষ্ট? ঘরেই করুন এই ৮ পিলাটিস ব্যায়াম
কোমরব্যথায় কষ্ট? ঘরেই করুন এই ৮ পিলাটিস ব্যায়াম
দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা ১১ দলীয় ঐক্যের  
দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা ১১ দলীয় ঐক্যের  
৯/১১-এর আগেই ভারত-পাকিস্তানে হামলার পরিকল্পনা ছিল বিন লাদেনের: সিআইএ নথি
৯/১১-এর আগেই ভারত-পাকিস্তানে হামলার পরিকল্পনা ছিল বিন লাদেনের: সিআইএ নথি
সর্বাধিক পঠিত
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
রাজীবের মায়ের স্বপ্ন পূরণ
রাজীবের মায়ের স্বপ্ন পূরণ