সুদানে সেনা সদর দফতরে বিক্ষোভকারীদের হামলা

বিদেশ ডেস্ক
০৭ এপ্রিল ২০১৯, ০৩:০০আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ০৩:০৩

আফ্রিকার দেশ সুদানে প্রেসিডেন্ট ওমর আল বশিরের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিয়েছে হাজার হাজার মানুষ। শনিবার তারা দেশটির সেনা সদর দফতরেও হামলা চালিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে নিরাপত্তা বাহিনী। গ্রেফতারও করা হয়েছে কয়েকজনকে।

সুদানে সেনা সদর দফতরে বিক্ষোভকারীদের হামলা

দেশটিতে ৩০ বছর ধরে ক্ষমতায় আছেন ওমর আল বশির। ২০ বছর আগে জারি করা মার্কিন নিষেধাজ্ঞায় দেশটির অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। বেড়ে গেছে জীবনযাত্রার ব্যয়। এই সংকট নিরসনে প্রেসিডেন্ট এর পদত্যাগের দাবিতে জড়ো হয়েছে হাজারো মানুষ। দেশটির সেনাবাহিনীকে এই আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে সদর দফতরে জড়ো হয় বিক্ষোভকারীরা। সেসময় ফ্রিডম ফ্রিডম, জাস্টিসসহ বিভিন্ন স্লোগন দিচ্ছিলেন তারা।

গত বছর সরকার ঘোষণা দেয় যে জ্বালানি তেল ও রুটির দাম বৃদ্ধি পাবে। মুদ্রাস্ফীতির কারণে সুদানের পাউন্ডের মানও অনেক কমে গেছে। এই পরিস্থিতেই রাস্তায় নেমে এসেছে সাধারণ মানুষ।

প্রেসিডেন্ট ওমর আল বশিরের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও রয়েছে। ২০০৯ ও ২০১৯ সালে আন্তর্জাতিক অপরাধ আদালত তার ‍বিরুদ্ধে গণহত্যা ও যুদ্ধাপরাধের অভিযোগ আনে। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছে।

/এমএইচ
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম