মুজিব বর্ষের আগেই রাশেদ চৌধুরীকে ফেরত পাঠাতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান

ব্রজেশ উপাধ্যায়, যুক্তরাষ্ট্র
০৯ এপ্রিল ২০১৯, ০২:২০আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ১৮:০৯

বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরী (ছবি: ইন্টারনেট থেকে নেওয়া)

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিব বর্ষ) পালনের আগেই তাঁর খুনি রাশেদ চৌধুরীকে বাংলাদেশে পাঠাতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। ওয়াশিংটনে স্থানীয় সময় সোমবার (৮ এপ্রিল) বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ও সে দেশের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র মধ্যে এক বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়। বৈঠক শেষে এ ব্যাপারে সাংবাদিকদের ব্রিফ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

উল্লেখ্য, ২০২০ সালে ১৭ মার্চ জাতির জনকের জন্মশতবার্ষিকী পালিত হবে। এরইমধ্যে ২০২০ সালকে মুজিব বর্ষ হিসেবে পালনের ঘোষণা দিয়েছে সরকার।

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, ‘বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র আইনের শাসনে বিশ্বাস করে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের আগেই তাঁর খুনিকে বাংলাদেশে পাঠিয়ে দিলে আমরা কৃতার্থ হবো।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন এবং এই দৃষ্টিকোণ থেকে দীর্ঘদিন ধরে ঝুলন্ত এই ইস্যুর ব্যাপারে যুক্তরাষ্ট্রের বিবেচনা করা উচিত।”
বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ে রয়েছে। তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে যুক্তরাষ্ট্রের প্রতি বারবার আবেদন জানিয়ে আসছে বাংলাদেশ সরকার। কিন্তু আইনি জটিলতার কথা বলে এখন পর্যন্ত তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করেনি যুক্তরাষ্ট্র।

আবদুল মোমেন ও মাইক পম্পেওর মধ্যে প্রায় ৩৫ মিনিট ধরে সোমবারের এই বৈঠক হয়। বৈঠক ‘খুবই সম্ভাবনাময় ও ফলপ্রসূ’ হয়েছে বলে উল্লেখ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

আবদুল মোমেন জানান, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগের সুযোগ সৃষ্টি এবং বাংলাদেশ থেকে স্বেচ্ছায় রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির ব্যাপারে যুক্তরাষ্ট্রের সমর্থন আদায়ের ব্যাপারে দু’দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আলোচনা হয়েছে।
তিনি জানান, যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ সুতা আমদানির প্রস্তাব দিয়েছে। ওই সুতা থেকে বাংলাদেশ যে পোশাক তৈরি করবে, তাতে শুল্ক সুবিধা দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশের গ্যাস ও জ্বালানি খাতে বিনিয়োগ করতেও যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানানো হয়।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে একশটি অর্থনৈতিক অঞ্চল করা হচ্ছে, বিভিন্ন দেশ সেখানে বড় ধরনের বিনিয়োগ করেছে। আমরা চাই যুক্তরাষ্ট্রও সেখানে বিনিয়োগ করুক এবং এসব অর্থনৈতিক অঞ্চল থেকে তারাও উপকৃত হোক।’
আবদুল মোমেন জানান, গত তিন বছরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য তিনগুণ বেড়েছে এবং এই বাণিজ্যের পরিমাণ ৩০০ মিলিয়ন ডলার থেকে বেড়ে ১.১ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। এই বাণিজ্য বাড়ার ক্ষেত্র আরও সম্প্রসারিত হয়েছে বলে জানান তিনি।

বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। তিনি মাইক পম্পেও’র মাধ্যমে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। মার্কিন প্রেসিডেন্ট শিগগিরই বাংলাদেশ সফর করবেন বলেও আশা প্রকাশ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

গত ডিসেম্বরের পর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে এটিই সর্বোচ্চ পর্যায়ের বৈঠক।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের মুখপাত্র শামীম আহমেদ বলেন, ‘মঙ্গলবার (৯ এপ্রিল) বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ইউএসএআইডি’র প্রশাসক মার্ক গ্রিন ও সিনেটর ক্রিস্টোফার মারফের সঙ্গে সাক্ষাৎ করবেন।’
এদিকে, এ কে আবদুল মোমেনের সঙ্গে মাইক পম্পেও’র বৈঠক নিয়ে বিবৃতি দিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতার। ওই বিবৃতিতে বলা হয়, আজ ওয়াশিংটনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। বৈঠকে দু’দেশের ক্রমবর্ধমান অর্থনীতি, নিরাপত্তা ও সন্ত্রাসের বিরুদ্ধে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। কয়েক লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করেছেন পররাষ্ট্রমন্ত্রী এবং এই শরণার্থী ও আশ্রয়দানকারী দেশের পক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায়ে আমরা কীভাবে কাজ করতে পারি, সে বিষয়েও আলোচনা হয়েছে। আমাদের মূল লক্ষ্য এই সমস্যার কারণ চিহ্নিত করা এবং মিয়ানমারের পরিস্থিতি সম্পর্কে জানা। পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারের হস্তক্ষেপ কামনা করেন এবং স্বেচ্ছা প্রত্যাবর্তনের ব্যাপারে জোর দেন। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে উত্থান হওয়া বাংলাদেশে সুশাসন, স্বচ্ছতা ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপরও গুরুত্ব দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।’

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক