পশ্চিম তীর নিয়ে নেতানিয়াহুর বক্তব্যে ক্ষুব্ধ আরব লিগ

বিদেশ ডেস্ক
০৯ এপ্রিল ২০১৯, ২০:৩০আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ২০:৩৫
image

দখলকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করা প্রশ্নে সে দেশের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দেওয়া বক্তব্যের কঠোর নিন্দা জানিয়েছে আরব লিগ। এর বিরুদ্ধে চূড়ান্ত প্রতিক্রিয়া জানাতে সোমবার (৮ এপ্রিল) আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে আরব দেশগুলোর এ জোটটি। চীনা বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।





পশ্চিম তীরে ইসরায়েলি বসতি
ফিলিস্তিনিদের নিজেদের ভূমি থেকে উচ্ছেদ করে ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয় ইহুদি রাষ্ট্র ইসরায়েল। ১৯৬৭ সালের আরব যুদ্ধের পর থেকে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে রেখেছে। ফিলিস্তিনিরা চায় পশ্চিম তীরে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে এবং পূর্ব জেরুজালেমকে এর রাজধানী বানাতে। পূর্ব জেরুজালেমকে নিজেদের অবিভাজ্য রাজধানী বলে দাবি করে থাকে ইসরায়েল। অবশ্য আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের দখলদারিত্বকে স্বীকৃতি দেয় না। পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে অবৈধভাবে নির্মিত ১০০টিরও বেশি বসতিতে প্রায় সাড়ে ৬ লাখ ইসরায়েলি বসবাস করে। এই দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনি জনতার প্রতিরোধকে সন্ত্রাসবাদ আখ্যা দিয়ে আসছে ইসরায়েল।
শনিবার (৬ এপ্রিল) একটি ইসরায়েলি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছিলেন, মঙ্গলবারের (৯ এপ্রিল) নির্বাচনে আবারও জয়ী হলে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা হবে। পশ্চিম তীরে ইসরায়েলি বসতি আরও বিস্তৃত করবেন বলেও ঘোষণা দেন তিনি। বলেন,‘আমি আমাদের সার্বভৌমত্বের পরিধি বাড়াবো।’

আরব লিগের ’দখলকৃত ফিলিস্তিনি ও আরব ভূখণ্ডবিষয়ক’ সহকারী মহাসচিব সাইদ আবু আলি সতর্ক করে বলেছেন, নেতানিয়াহুর এ মন্তব্যের পরিণতি ‘ভয়াবহ’ হবে। তার দাবি, ফিলিস্তিনি ভূখণ্ডে অব্যাহতভাবে বসতি স্থাপন করে ইসরায়েল যে অপরাধ করে যাচ্ছে, তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতকে অবিলম্বে তদন্ত শুরু করতে হবে।

সাইদ আবু আলি বলেন, ‘নির্বাচনি প্রচারণায় ডানপন্থীদের আনুগত্য নিশ্চিত করতে বসতি স্থাপনের বিষয়টিকে উইনিং কার্ড হিসেবে ব্যবহার করছেন।’

পশ্চিম তীরের বাইরে গাজা উপত্যকা ও জেরুজালেমেও বাড়ছে অবৈধ বসতি নির্মাণ। সেখানকার স্থানীয় আরবদের ভবন তৈরির অনুমতি না দিলেও অবৈধ বসতি স্থাপনকারীদের ক্ষেত্রে সেটা প্রযোজ্য হয় না। ফলে সেখানেও বাড়ছে দখলদারদের সংখ্যা।ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ ইহুদি বসতি নির্মাণ নিয়ে কাজ করা পর্যবেক্ষণ সংস্থা পিস নাউ জানিয়েছে,ডোনাল্ড ট্রাম্প ‍যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার দেড় বছরের মধ্যে পশ্চিম তীরে ১৪ হাজার ৪৫৪টি অবৈধ বসতির অনুমোদন দিয়েছে ইসরায়েল। আগের মার্কিন প্রশাসন থাকা অবস্থার চেয়ে যা প্রায় তিনগুণ।

/এফইউ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম