ইসরায়েলের নির্বাচনে পাল্টাপাল্টি বিজয় দাবি

বিদেশ ডেস্ক
১০ এপ্রিল ২০১৯, ০৬:৪৯আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ০৬:৫১

ইসরায়েলের নির্বাচনে পাল্টাপাল্টি বিজয় দাবি করেছে প্রধান দুই প্রতিদ্বন্দ্বি জোট। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে সাবেক সেনাপ্রধান মধ্যপন্থী বেনি গান্তজের নীল ও সাদা জোট ৩৬ বা ৩৭টি আসন পেতে যাচ্ছে আর লিকুদ পার্টির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পেতে যাচ্ছেন ৩৩ থেকে ৩৬টি আসন। দুই প্রতিদ্বন্দিই নিজেদের বিজয় দাবি করেছেন। ইসরায়েলের নির্বাচনে পাল্টাপাল্টি বিজয় দাবি

ইসরায়েলের পার্লামেন্টে আসন সংখ্যা ১২০টি। নেসেট নামে পরিচিত এই পার্লামেন্টে কোনও দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে দেশটি সবসময়ই জোট সরকার দ্বারা পরিচালিত হয়েছে। মঙ্গলবার পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ পর স্থানীয় সময় রাত ১০টার দিকে ফলাফল আসতে শুরু করে।

বিবিসির খবরে বলা হয়েছে নির্বাচন পরবর্তী দুটি জরিপে নেতানিয়াহুর ডানপন্থী জোট সরকার গঠন করতে পারবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে তৃতীয় আরেকটি জরিপে গান্তজের নেতৃত্বাধীন মধ্যবামপন্থী দলগুলোর সরকার গঠনের ইঙ্গিত দেওয়া হয়েছে।

নীল ও সাদা জোটের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা জয় লাভ করেছি। ইসরায়েলের জনগণ তাদের রায় দিয়েছে। এই নির্বাচনে পরিস্কার জয়ী ও পরাজিত রয়েছে।

তবে প্রধানমন্ত্রী নেতানিয়াহু টুইটারে লিখেছেন,  লিকুদ পার্টির নেতৃত্বাধীন ডানপন্থী জোট তর্কাতীতভাবে জয়ী হয়েছে। আত্মবিশ্বাসের সঙ্গে ভোট দেওয়ায় ইসরায়েলের জনগণকে ধন্যবাদ। আজ রাতেই আমাদের স্বাভাবিক মিত্রদের সঙ্গে নতুন সরকার গঠনের আলোচনা শুরু করবো।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম