প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গের নিরাপত্তায় ২০১৮ সালে সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানি ফেসবুক ২ কোটি ২৬ লাখ মার্কিন ডলার ব্যয় করেছে। শুক্রবার কোম্পানিটির প্রকাশিত এক নথিতে এই ব্যয়ের তথ্য জানানো হয়েছে। গত তিন বছর ধরে জাকারবার্গ প্রতিষ্ঠানটি থেকে মূল বেতন হিসেবে এক ডলার পেয়ে থাকেন। তবে তার অন্যান্য ব্যয় হিসেবে খরচ হয়েছে ২ কোটি ২৬ লাখ মার্কিন ডলার। এর বেশিরভাগই তার নিরাপত্তায় ব্যয় হয়েছে।
প্রকাশিত নথি অনুযায়ী আগের বছরেরর তুলনায় প্রায় ৯০ লাখ মার্কিন ডলার বেশি ব্যয় হয়েছে জাকারবার্গ ও তার পরিবারের নিরাপত্তায়। ২০১৮ সারে এই খাতে ব্যয় হয়েচে ২ কোটি মার্কিন ডলার। এছাড়াও ব্যক্তিগত বিমান ব্যবহারের ক্ষেত্রেও ব্যয় হয়েছে ২৬ লাখ মার্কিন ডলার। এই ব্যয়ও তার সামগ্রিক নিরাপত্তার স্বার্থেই করা হয়েছে বলে জানিয়েছে ফেসবুক।
২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার প্রভাব ঠেকাতে ব্যর্থতা নিয়ে সমালোচনার মুখে রয়েছে ফেসবুক। ক্যামব্রিজ অ্যানালিটিকার মাধ্যমে ব্যবহারকারীদের তথ্যফাঁস নিয়েও সমালোচনায় পড়ে প্রতিষ্ঠানটি।








