ফিলিস্তিনে ফের ইসরায়েলি ধরপাকড়, গ্রেফতার ১০

বিদেশ ডেস্ক
১৫ এপ্রিল ২০১৯, ১৪:৫২আপডেট : ১৫ এপ্রিল ২০১৯, ১৯:৪২

ফিলিস্তিনের পশ্চিম তীরে ফের ধরপাকড় চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। রবিবার রাতে ১০ জনকে গ্রেফতারের কথা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মিডলইস্ট মনিটর।

ফিলিস্তিনে ফের ইসরায়েলি ধরপাকড়, গ্রেফতার ১০

দখলদার বাহিনীর দাবি, ইসরায়েলের সঙ্গে শত্রুতামূলক কর্মকাণ্ডে জড়িত সন্দেহে তাদের গ্রেফতার করা হয়েছে। তবে কথিত এসব শত্রুতামূলক কর্মকাণ্ডের বিস্তারিত জানানো হয়নি।

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের ধরপাকড় নতুন নয়। ধরপাকড়ের এ তালিকায় বাদ নেই নারী ও শিশুরাও। এ মাসের গোড়ার দিকে ফিলিস্তিনি প্রিজনার্স অ্যাসোসিয়েশন নামে একটি বেসরকারি সংস্থা জানিয়েছে, ২০১৫ সাল থেকে কমপক্ষে ৬ হাজার ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল। আটক শিশুদের ৯৮ শতাংশই বন্দি অবস্থায় শারীরিক ও মানসিক নিপীড়নের শিকার হয়েছে। প্রথমে গুলি করে আহত করার পর শত শত ফিলিস্তিনি শিশুকে আটক করে ইসরায়েলি বাহিনী।

রামাল্লাভিত্তিক কারাবন্দি বিষয়ক ফিলিস্তিন কর্তৃপক্ষের কমিটির তথ্য অনুযায়ী, বর্তমানে ইসরায়েলের কারাগারে বন্দি রয়েছেন প্রায় পাঁচ হাজার ৭০০ ফিলিস্তিনি। এদের মধ্যে ৪৮ নারী ও ২৫৯ শিশু রয়েছে।

ফিলিস্তিনি প্রিজনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, দখলকৃত পূর্ব জেরুজালেমের শিশুরাই সবচেয়ে বেশি ইসরায়েলি বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। উত্তেজনা চরমে পৌঁছালে এখানকার শত শত শিশু গ্রেফতারের ঝুঁকিতে থাকে।
আটক শিশুদের মুক্তি দেওয়া হলেও প্রায়ই তারা দুঃস্বপ্ন দেখে, নিদ্রাহীনতায় ভোগে, স্কুলে অমনোযোগী হয়ে যায় আর পরিবার ও সমাজের যে কোনও ঘটনায় অল্পতেই রেগে যায়।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম