মাদুরো সরকারের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা কানাডার

বিদেশ ডেস্ক
১৬ এপ্রিল ২০১৯, ১৩:৩৫আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ১৫:২৬

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে সোমবার নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডা। দেশটি জানিয়েছে, ভেনেজুয়েলার বিপর্যয়কর পরিস্থিতির জন্য দায়ী শীর্ষ ৪৩ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি।

মাদুরো সরকারের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা কানাডার

প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে চতুর্থ দফায় মাদুরো সরকারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলো কানাডা।

কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিশ্চিয়া ফ্রিল্যান্ড জানিয়েছেন, মাদুরো প্রশাসনের সব ঊর্ধ্বতন কর্মকর্তাই এ দফার নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন।

তিনি বলেন, নিকোলাস মাদুরোর অব্যাহত গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এর আগে নিকোলাস মাদুরোকে জবাবদিহির আওতায় আনতে যাবতীয় অর্থনৈতিক ও রাজনৈতিক উপাদান ব্যবহারের ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। রবিবার কলম্বিয়া-ভেনেজুয়েলা সীমান্ত পরিদর্শনকালে তিনি এ ঘোষণা দেন। বিদ্যমান সংকটের জন্য মাদুরোকে জবাবদিহির আওতায় আনার ওপরও জোর দেন তিনি।

মাইক পম্পেও বলেন, ভেনেজুয়েলার জনগণের সাহায্যার্থে যুক্তরাষ্ট্র যাবতীয় অর্থনৈতিক ও রাজনৈতিক উপাদান ব্যবহার করবে। নিষেধাজ্ঞা, ভিসা প্রত্যাহার ও অন্যান্য উপায়ে দায়ীদের জবাবদিহির আওতায় আনা হবে।

নির্বাচনি কারচুপির অভিযোগ আর অর্থনৈতিক সংকট ভেনেজুয়েলার জনগণকে তাড়িত করেছে সরকারবিরোধী বিক্ষোভে। বিক্ষোভের সুযোগে গত ২৩ জানুয়ারি নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদো। এরপরই তাকে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র ও কানাডাসহ ৫০টিরও বেশি দেশ। বিপরীতে মাদুরোকে সমর্থন দেয় তুরস্ক, রাশিয়া ও কিউবার মতো দেশগুলো। সূত্র: আনাদোলু এজেন্সি, রয়টার্স।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম