সুদানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টকে আশ্রয় দিতে চায় উগান্ডা

বিদেশ ডেস্ক
১৭ এপ্রিল ২০১৯, ১০:১৮আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ১০:৩০

সুদানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ওমর আল বশিরকে সপরিবারে আশ্রয় দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে পূর্ব আফ্রিকার দেশ উগান্ডা। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওকেলো অরিয়েম বলেছেন, ওমর আল বশির বা তার পরিবারের সদস্যরা যদি আশ্রয়ের জন্য আবেদন করেন, তবে উগান্ডার প্রেসিডেন্ট তাদের আবেদন বিবেচনা করবেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি।

সুদানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টকে আশ্রয় দিতে চায় উগান্ডা উগান্ডার পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ওমর আল বশির দক্ষিণ সুদান শান্তি চুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি এ অঞ্চলে শান্তি জন্য অনেক কাজ করেছেন। তার প্রচেষ্টা প্রশংসার দাবিদার।

সামরিক অভ্যুত্থানের পর সুদানের বিদ্যমান পরিস্থিতি উগান্ডা পর্যবেক্ষণ করছে বলেও জানান ওকেলো অরিয়েম।

জ্বালানি ও রুটির দাম বৃদ্ধির এক সরকারি ঘোষণাকে কেন্দ্র করে ২০১৮ সালের ডিসেম্বরে সুদানে বিক্ষোভ শুরু হয়। এক পর্যায়ে ১৯৮৯ সাল থেকে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ওমর আল বশিরকে সরাতে সামরিক বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন বিক্ষোভকারীরা। তবে সেনাবাহিনী দৃশ্যত প্রেসিডেন্টের পক্ষে থাকায় সম্প্রতি দাবি আদায় না হওয়া পর্যন্ত সেনা সদরের সামনে অবস্থানের ঘোষণা দেন আন্দোলনকারীরা। ২০১৯ সালের ১১ এপ্রিল সকালে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। অভ্যুত্থানে নেতৃত্ব দেন সামরিক কাউন্সিলের প্রধান আওয়াদ ইবনে আউফ। তবে তাকেও বশিরের ঘনিষ্ঠ আখ্যা দিয়ে রাজপথে অবস্থান ধরে রাখে বিক্ষোভকারীরা। উদ্ভূত পরিস্থিতিতে তিনিও পদত্যাগের ঘোষণা দেন।

ইতোমধ্যে ক্ষমতাচ্যুত সরকারের বেশ কয়েকজন কর্মকর্তাকে গ্রেফতার করেছে দেশটির অন্তর্বর্তীকালীন সামরিক পরিষদ। তারপরও সামরিক সদর দফতরের সামনে বেসামরিক সরকারের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। সেখানে ‘স্বাধীনতা’ ও ‘বিপ্লব’ বলে স্লোগান দেওয়া হচ্ছে‌।

২০১৮ সালের ডিসেম্বরে শুরু হওয়া সুদানের বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছে দেশটির পেশাজীবী সংগঠন এসপিএ। ফেসবুক দেওয়া এক পোস্টে সংগঠন বলেছে, আমরা সশস্ত্র বাহিনীকে এখনই বেসামরিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। আশা করি সবাই বিপ্লবকে সমুন্নত করতে এই আন্দোলনে অংশ নেবেন।

সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, আন্দোলনরতদের ছত্রভঙ্গ করা হবে না। বিরোধী দলকে পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচনের ব্যাপারেও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

এক সংবাদ সম্মেলনে সামরিক মুখপাত্র মেজর জেনারেল শামস আদ দিন শান্ত বলেন, বিরোধী দলগুলো যে প্রস্তাব দেবে সে অনুযায়ী বেসামরিক সরকার গঠনে সামরিক পরিষদ প্রস্তুত। তিনি বলেন, ‘আমরা কাউকে নিয়োগ দেবো না। তারাই কাউকে পছন্দ করে দেবেন।’

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম