কান্নাজড়িত কণ্ঠে স্ত্রী-সন্তান হারানোর বর্ণনা দিলেন সুদেশ

বিদেশ ডেস্ক
২৫ এপ্রিল ২০১৯, ১৩:৩৫আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ১৩:৪৫

শ্রীলঙ্কায় ২১ এপ্রিলের ভয়াবহ সিরিজ বিস্ফোরণের একজন প্রত্যক্ষদর্শী অস্ট্রেলীয় নাগরিক সুদেশ কলোনি। সেদিনের ঘটনায় তিনি নিজে বেঁচে গেলেও প্রাণ হারান তার স্ত্রী-সন্তান। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে সেদিনের হৃদয়বিদারক ঘটনার বর্ণনা দিয়েছেন সুদেশ কলোনি। সাক্ষাৎকারের মাঝেই এক পর্যায়ে অশ্রুসজল হয়ে পড়েন তিনি।

কান্নাজড়িত কণ্ঠে স্ত্রী-সন্তান হারানোর বর্ণনা দিলেন সুদেশ সেদিন স্ত্রী-কন্যাকে রেখে কিছু সময়ের জন্য সেন্ট সেবাস্টিয়ান গির্জার বাইরে গিয়েছিলেন সুদেশ। বিস্ফোরণের পর দ্রুত দৌড়ে ভেতরে প্রবেশ করেন। কিন্তু ততক্ষণে তার স্ত্রী-কন্যা আর বেঁচে নেই। গির্জার মেঝেতে পড়ে রয়েছে তাদের নিথর দেহ।

সুদেশ কলোনি বলেন, বিস্ফোরণের পর ফিরে এসে দেখতে পাই মেয়ে গির্জার মেঝেতে পড়ে আছে। শুধু মেয়েকেই দেখছিলাম। তাকে তুলে নেওয়ার চেষ্টা করছিলাম। কিন্তু ততক্ষণে সে আর নেই। মেয়ের কাছেই পড়েছিল স্ত্রীর নিথর দেহ।

কান্নাজড়িত কণ্ঠে সুদেশ কলোনি বলেন, গির্জায় সেদিনের আয়োজনে অংশ নিতে আগে থেকেই বেশ উচ্ছ্বসিত ছিলেন তার স্ত্রী-কন্যা। তার ভাষায়, ‘আমার সামনেই তাদের মৃত্যু হয়েছে।’  

সিএনএন-কে কন্যার একটি ভিডিও দেখান সুদেশ। সেখানে বড় একটি গিটার বাজাতে বাজাতে বাবার সঙ্গে গান করছিল সে। সুদেশের ভাষায়, ‘আমরা আসলেই একটি চমৎকার পরিবার ছিলাম। বিশেষ করে আমার মেয়েটি। এখন তারা চলে গেছে। এটা খুবই কঠিন।’

২১ এপ্রিল শ্রীলঙ্কার তিন গির্জা ও তিন হোটেলসহ আটটি স্থানে চালানো ওই সিরিজ বিস্ফোরণে নিহত হন ৩৫৯ জন। আহত হয়েছেন প্রায় ৫০০ জন। হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস। তবে নিজেদের দাবির স্বপক্ষে কোনও প্রমাণ দেখাতে পারেনি তারা।

/এমপি/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি