মার্কিন আচরণের ওপরই কোরীয় উপদ্বীপে শান্তি নির্ভর করছে: কিম জং

বিদেশ ডেস্ক
২৬ এপ্রিল ২০১৯, ১০:২৩আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ১০:২৫

উত্তর কোরীয় নেতা কিম জং উন বলেছেন, কোরীয় উপদ্বীপে শান্তি ও নিরাপত্তা পুরোপুরি নির্ভর করছে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের আচরণের ওপর। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক শেষে এই কথা বলেন কিম। ব্রিটিশ  বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

মার্কিন আচরণের ওপরই কোরীয় উপদ্বীপে শান্তি  নির্ভর করছে: কিম জং

বৃহস্পতিবার ২৫ এপ্রিল প্রথমবারের মতো বৈঠকে বসেন কিম জং উন ও ভ্লাদিমির পুতিন।রুশ দ্বীপে দুই নেতার বৈঠকে উঠে আসে কোরীয় উপদ্বীপ পরিস্থিতি ও পরমাণু পরীক্ষা।

কিমের বক্তব্য স্পষ্টই যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা শিথিলের দিকে ইঙ্গিত করছে। বিশেষজ্ঞরা বলছেন,মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিমের দুইটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার পরও উত্তর কোরিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞায় পরিবর্তন না আসায় পুতিনের সঙ্গে বৈঠক করেন তিনি।

উত্তর কোরীয় নেতা বলেন, চলতি বছর শেষ পর্যন্ত তিনি অপেক্ষা করবেন যে যুক্তরাষ্ট্র আরও নমনীয় আচরণ করে কি না। তিনি বলেন, কোরীয় উপদ্বীপে পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। যেকোনও সময় এটি আগের অবস্তানে ফিরে যেতে পারে এবং সেটা সম্পূর্ণ নির্ভর করছে যুক্তরাষ্ট্রের ওপর। ট্রাম্পের সঙ্গে দ্বিতীয় বৈঠক ব্যর্থ হওয়ার পরই এমন পরিস্থিতি তৈরি হয়।

কিম বলেন, উত্তর কোরিয়া যেকোনও পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে।

বৈঠক শেষে পুতিনকে উত্তর কোরিয়ায় আমন্ত্রণ জানিয়েছেন কিম। এই বৈঠক নিয়ে এখনও কোনও মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র। 

/এমএইচ/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের